বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:১০

বন্ধ হচ্ছে টাওয়ার হ্যামলেটসের গুরুত্বপূর্ণ দুইটি পুলিশ স্টেশন লাইমহাউজ ও ব্রিকলেইন

বন্ধ হচ্ছে টাওয়ার হ্যামলেটসের গুরুত্বপূর্ণ দুইটি পুলিশ স্টেশন লাইমহাউজ ও ব্রিকলেইন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের দুইটি গুরুত্বপূর্ণ পুলিশ স্টেশন লাইমহাউজ ও ব্রিকলেইন পুলিশ স্টেশন বন্ধ হচ্ছে আগামী ডিসেম্বরেই। সরকারের বাজেট কাটের কারণের ওপর দোষ দিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক তথ্য সূত্রে এটা নিশ্চিত করা হয়েছে।

আগামী ১৪ ডিসেম্বর থেকে লাইম হাউজ ও ব্রিকলেইন পুলিশ স্টেশন বন্ধ হওয়ার পর টাওয়ার হ্যামলেটস বারার বেথনাল গ্রীন পুলিশ স্টেশনে হবে একমাত্র ফ্রন্ট লাইন কাউন্টার সার্ভিস।

পুলিশ স্টেশন বন্ধ হলেও অপরাধ নিয়ন্ত্রনে জরুরী নাম্বার ১০১ এবং অনলাইনে সুবিদা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। লাইমহাউজ পুলিশ স্টেশন বন্ধ করা হলেও অপরারেশনাল পুলিশ বিল্ডিং হিসেবে রাখা হবে।

অপরদিকে ব্রিকলেইন পুলিশ স্টেশন বিক্রি করে ৫০ হাজার পাউন্ড প্রতি বছর সাশ্রয় করা হবে বলে জানানো হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্ধ হতে যাওয়া ব্রিকলেইন পুলিশ স্টেশনে মাত্র ০.৩ অপরাধ ও লাইম হাউজে ১.৯ অপরাধ রেকর্ড করা হত। তবে বেথনালগ্রীন স্টেশনে প্রতিদিন গড়ে ৫.১ ক্রাইম রেকর্ড করা হচ্ছে।

আর্থিক সংকটে অর্থ সাশ্রয়ের জন্য লন্ডনের প্রতিটি কাউন্সিলে একটি মাত্র ফ্রন্ট লাইন কাউন্টার সার্ভিস থাকবে বলে জানিয়েছে মেয়র অফিস ফর পুলিসিং এন্ড ক্রাইম। আগামী ৪ বছরে পুলিশ স্টেশনের সংখ্যা কমিয়ে প্রায় ৪০০ মিলিয়ন পাউন্ড সেইভ করার পরিকল্পনা করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025