বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:২১

প্রধান বিচারপতি দেশে ফিরলেও দায়িত্ব পালন অনিশ্চিত

প্রধান বিচারপতি দেশে ফিরলেও দায়িত্ব পালন অনিশ্চিত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দেশে ফিরলেও তিনি দায়িত্ব পালন করতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। বলেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রোববার তিনি সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, তার সঙ্গে অন্য বিচারপতিরা বেঞ্চে না বসলে তার দায়িত্ব পালন সুদূর পরাহত।

মাহবুবে আলম বলেন, প্রধান বিচারপতির ফেরার সঙ্গে ষোড়শ সংশোধনী বাতিলের রায় রিভিউ করার কোনো সম্পর্ক নেই। রিভিউ কার্যক্রম তার আপন গতিতে চলবে।

তিনি বলেন, অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা ও আচরণ বিধিমালার গেজেট প্রকাশ নিয়ে জটিলতা নিরসনে বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারকদের সঙ্গে বসবেন আইনমন্ত্রী আনিসুল হক।

অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলায় আমরা আজ আবার চার সপ্তাহ সময় নিয়েছি। আমি আদালতকে জানিয়েছি, আদালতের সাথে আইনমন্ত্রী বসতে চান। জিনিসটা কীভাবে সমাধান করা যায়। সম্ভবত আগামী বৃহস্পতিবার বসতে পারেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025