রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৫

বৃটিশ রাজনীতিকদের যৌন কেলেঙ্কারি: যৌন উন্মাদ এক প্রধানমন্ত্রী লয়েড জর্জ

বৃটিশ রাজনীতিকদের যৌন কেলেঙ্কারি: যৌন উন্মাদ এক প্রধানমন্ত্রী লয়েড জর্জ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী হার্বার্ট হেনরি অ্যাককুইথের যৌন নিপীড়নে তটস্থ সবাই। তার হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, তা নিয়ে চললো আলোচনা। রাজনৈতিক মহলে চলতে থাকলো কৌশল বের করার পরিকল্পনা। তখন ১৯১৬ সাল। ক্ষমতায় লিবারেল-কনজারভেটিভ জোট। তারা হেনরি অ্যাককুইথকে ওই সময় সরিয়ে দিলেন ক্ষমতা থেকে।

তারপর ক্ষমতায় এলেন আরেক বৃটিশ। রাজনীতিক, নীতিনির্ধারকরা হাঁফ ছাড়লেন। এবার স্বস্তিতে দম টানা যাবে। কিন্তু হায়! হলো তার উল্টো। কিসের স্বস্তি! কিসের কি! যাকে বসানো হলো ওই চেয়ারে তিনি হেনরি অ্যাককুইথের চেয়েও বেশি বিশৃঙ্খল ও বিচারবোধহীন। তিনি হলেন ডেভিড লয়েড জর্জ। ১৮৬৩ সালের ১৭ই জানুয়ারি থেকে ১৯৪৫ সালের ২৬শে মার্চ পর্যন্ত তিনি ছিলেন লিবারেল পার্টির নেতা। ১৯০৮ সাল থেকে ১৯১৫ সাল পর্যন্ত তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। হার্বার্ট হেনরি অ্যাককুইথকে সরিয়ে দিয়ে ১৯১৬ সালে তাকে বানানো হয় প্রধানমন্ত্রী। তিনি এ পদে দায়িত্ব পালন করেন ১৯২২ সাল পর্যন্ত। এ সময়ে তিনি অনেক ভালো ভালো কাজ করেছেন। কিন্তু সব সফলতার সর্বনাশ করেছে তার নারী আসক্তি। তিনি এত বেশি নারীতে আসক্ত হয়ে পড়েছিলেন যে, খুব বেশি পরিচিতি পান ‘দ্য গোট’ বা ছাগল নামে। এটিই তার ডাকনাম হয়ে যায়। তার এক সহযোগী বলেন, ওয়েলসের এই লয়েড জর্জ ছিলেন ভীষণ মেধাবী।

তবে তিনি সেক্সের জন্য ছিলেন মানসিকভাবে অসুস্থ। এমন কি তাকে সেক্স-পাগলও বলা যেতে পারে। তার দৃষ্টিতে একজন পুরুষ ও একজন নারীর মধ্যে যৌন সম্পর্ক ছাড়া বন্ধুত্ব অসম্ভব। তার এই নারী বশীকরণের রিপোর্ট বিভিন্ন সংবাদপত্রের প্রায় প্রতিটি পাতায় ছড়িয়ে থাকতো। নির্বিকার ছিলেন তার স্ত্রী ম্যাজাই। তিনি স্বামীর এমন আচরণ দীর্ঘদিন সয়েছেন। তিনি জানতে পারেন তার লয়েড জর্জ পথচ্যুত হয়েছে। তিনি তখন জেনে গেছেন, লিবারেল দলের একজন নেত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন তার স্বামী। ওই রাজনৈতিক কর্মী মিসেস জে নামে পরিচিত ছিলেন। ম্যাজাই জানতে পারেন মিসেস জে’র সঙ্গে তার স্বামী যৌন সম্পর্ক স্থাপন করায় মিসেস জে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এখানেই কাহিনীর শেষ নয়।

ওই সময়ের প্রধানমন্ত্রী লয়েড জর্জ একই সম্পর্ক স্থাপন করেছিলেন তার স্ত্রী ম্যাজাইয়ের এক কাজিনের স্ত্রী কিটি এডওয়ার্ডসের সঙ্গে। এ সম্পর্কেও কিটি এডওয়ার্ডস অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। লয়েড জর্জের বন্ধু টিমোথি ডেভিস। তার স্ত্রী ‘মিসেস টিম’-এর দিকে দৃষ্টি পড়ে প্রধানমন্ত্রী লয়েড জর্জের। তার সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলেন তিনি। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন মিসেস টিম। লিবারেল দলের আরেকজন এমপির স্ত্রী জুলিয়া হেনরির সঙ্গেও প্রধানমন্ত্রী লয়েড জর্জ সম্পর্ক গড়ে তোলেন। তাদের অবাধ যৌন সম্পর্কের ফলে জুলিয়া হেনরিও অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। কয়েক দশক তিনি নিজের নারী সেক্রেটারি ফ্রাঁসেস স্টিভেনসনের সঙ্গে যৌন সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন। এতে বার বার স্টিভেনসন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। রিপোর্টে বলা হয়, এর ফলে কমপক্ষে দু’বার গর্ভপাত করাতে বাধ্য করানো হয় স্টিভেনসনকে। এখানেই শেষ নয়। আরো আছে। তার শিকারে পরিণত হওয়া নারীর সংখ্যা এত বেশি যে, কেউই এ পর্যন্ত গুনে তার সুনির্দিষ্ট সংখ্যা জানাতে পারেন নি। এমন কি তিনি নিজের পুত্র ডিক-এর স্ত্রী রবাটা’কেও রেহাই দেন নি। লয়েড জর্জের বয়স যখন ৬০-এর দশকে তখন তিনি রবার্টকে শয্যাসঙ্গিনী করেছেন তিনি। ওই সময় মানুষ মজা করে বলতো, বৃটেনের প্রতিটি শহরেই রয়েছে লয়েড জর্জের ‘লাভ চাইল্ড’ বা অবৈধ সম্পর্কে জন্ম নেয়া সন্তান।

বৃটিশ উপ-প্রধানমন্ত্রী গ্রিনের কম্পিউটারে পর্নোছবি

বৃটিশ উপ-প্রধানমন্ত্রী ডামিয়ান গ্রিনের কম্পিউটারে ভয়াবহ পর্নোছবি পেয়েছে পুলিশ। এক্সরেটেড বা রগরগে পর্নো ছবির এ ভাণ্ডার পেয়ে তো পুলিশের চোখ আকাশে উঠেছে। বৃটেনের পুলিশ বলছে, তারা ডামিয়েন গ্রিনের পার্লামেন্টারি অফিসে তল্লাশি চালিয়ে এসব ডকুমেন্ট পায়। ওদিকে পুলিশের যে কর্মকর্তা এ তথ্য উদঘাটন করেছেন তাকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। তবে ঘটনাটি ২০০৮ সালের। বিষয়টি এতদিন আলোর মুখ দেখেনি।

সম্প্রতি যখন যৌন কেলেঙ্কারিতে ওয়েস্টমিনস্টর থর থর করে কাঁপছে তখন এ তথ্য বৃটিশ নাগরিকের ভেতরে হতাশার সৃষ্টি করেছে। কয়েকজন মন্ত্রীসহ কমপক্ষে ৩৬ জন এমপি’র বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগে গত কয়েকদিন তোলপাড় চলছে বৃটেনে। একের পর এক বেরিয়ে আসছে সব। ডামিয়েন গ্রিন উপ-প্রধানমন্ত্রী হলেও তিনি বৃটেনের ফার্স্ট সেক্রেটারি অব স্টেট। এ খবর দিয়েছে লন্ডনের বিভিন্ন সংবাদ মাধ্যম। এতে বলা হয়েছে, শেষ পর্যন্ত উপ- প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও যৌন কেলেঙ্কারির অভিযোগ বেরিয়ে পড়লো। তার কম্পিউটারে পাওয়া গেছে ‘একট্রিম’ বা অত্যন্ত ভয়াবহ সব পর্নোগ্রাফি। এ বিষয়টি আবিষ্কার করেছেন লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী কমিশনার বব কুইক।

তিনি বলেছেন, তিনি উপ-প্রধানমন্ত্রীর এই পর্নো কেলেঙ্কারি পার্লামেন্টে যথাযথ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করার আগেই তাকে জোর করে পদত্যাগ করানো হয়। ফলে তিনি ওই রিপোর্ট দেয়ার সুযোগ পান নি। ২০০৯ সালে তাকে ডাউনিং স্ট্রিট থেকে সন্ত্রাসবিরোধী কিছু স্পর্শকাতর ডকুমেন্ট সহ বেরিয়ে আসার সময় ক্যামেরায় ধারণ করা হয়। এরপর তিনি পদত্যাগ করেন। ২০০৮ সালে তিনি ওই তল্লাশি চালিয়েছিলেন। তা নিয়ে তিনি একটি খসড়া বিবৃতি তৈরি করেন। তা এখনো বিদ্যমান আছে। এত আগে এ ঘটনা ঘটে গেলেও ২০১১ ও ২০১২ সালের শুনানিতে এ অভিযোগ পড়ে শোনানো হয়নি। ফলে খবরটি পুরনো হলেও তা এখন নতুন করে আলোর মুখ দেখছে। ফলে ডামিয়েন গ্রিনকে এরই মধ্যে কেবিনেট অফিসের তদন্তের মুখোমুখি হতে হচ্ছে। সোমবার তার বিরুদ্ধে পর্নোগ্রাফির যে অভিযোগ আছে সে বিষয়ে সোমবার শুনানি হবে। তাতে তথ্যপ্রমাণ হাজির করবেন বব কুইক।

ওদিকে কনজারভেটিভ পার্টির একজন কর্মী অভিযোগ করেছেন, ডামিয়েন গ্রিন তার ঊরু স্পর্শ করেছিলেন। ওই নারী কর্মীর নাম কেট মাল্টবি। তিনি অভিযোগ করেছেন, ডামিয়েন গ্রিন তাকে টেক্সট ম্যাসেজও পাঠিয়েছিলেন। শুধু তা-ই নয়, একবার একটি বারে আমরা কথা বলছিলাম। তখন তিনি আমার ঊরুতে নিজের হাত রাখেন। তবে এসব অভিযোগ জোর দিয়ে অস্বীকার করেছেন ফার্স্ট সেক্রেটারি অব স্টেট। তিনি এ বিষয়ে কেবিনেট অফিসে বেশকিছু টেক্সট মেসেজ জমা দেবেন। তাতে দেখানো হবে যে, তিনি কোনো অন্যায় করেন নি। ডামিয়েন গ্রিন এক বিবৃতিতে বলেছেন, এ অভিযোগ পুরোপুরি মিথ্যা। অবিশ্বাস্য একটি সূত্র থেকে এমন অভিযোগ করা হয়েছে।

চলবে…




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026