রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৫

মুসলিমদের ওপর কারা হামলা চালাচ্ছে ব্রিটেনে

মুসলিমদের ওপর কারা হামলা চালাচ্ছে ব্রিটেনে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে মুসলিমবিরোধী আক্রমণ ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে ৪৭ শতাংশ বেড়েছে। গত বৃহস্পতিবার ব্রিটেনভিত্তিক মুসলিমবিরোধী কর্মকাণ্ড মনিটরিং সংস্থা ‘টেল মামা’র প্রকাশিত নতুন এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। এসব আক্রমণের প্রধান শিকার হয়েছে মূলত মুসলিম নারীরা। মোট ৬৪২টি হামলার ঘটনার ৫৬ শতাংশই মুসলিম নারীদের ওপর ঘটেছে।

হামলাকারীদের মধ্য ৬৬ শতাংশই ছিল পুরুষ এবং তাদের মধ্য ৬৯ শতাংশই শ্বেতাঙ্গ। হামলার শিকাররা বিভিন্ন জাতিগত ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। যদিও সব মুসলিম নারীই তাদের পোশাক পরিধানের কারণে হামলার শিকার হয়নি। তবে হিজাব, ভেইল, বোরখা এবং অন্যান্য পোশাক পরিহিত নারীরাই আনুপাতিক হারে ইসলামোফোবিক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। একটি জাতিগত সংখ্যালঘু ব্যাকগ্রাউন্ড থেকে আসা নারী ও মুসলিমরা ইসলামোফোবিয়ার একটি ‘অন্তর্দেশীয় প্রকৃতির’ একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে।

ইইউ গণভোটের পরের সপ্তাহগুলোতে সেখানে মুসলিমবিরোধী আক্রমণ ৪৭৫ শতাংশ বৃদ্ধি পায় বলে দ্য চ্যারিটির এক রিপোর্টে বলা হয়েছিল। এ ছাড়াও লন্ডনের টাওয়ার ব্রিজে হামলার পরেও মুসলিমদের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পায়। মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের (এমসিবি) সহকারী জেনারেল মিখাদাদ ভারসি বলেন, ‘ইসলামোফোবিয়ার একটি প্রধান কারণ হচ্ছে মুসলিমদের নিয়ে নির্দিষ্ট কিছু মিডিয়ার নেতিবাচক খবর।’




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026