শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৪

লন্ডনে বিয়ানীবাজার পিএইচজি স্কুলের শতবর্ষ উদযাপন

লন্ডনে বিয়ানীবাজার পিএইচজি স্কুলের শতবর্ষ উদযাপন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: শৈশবের দুরন্ত স্মৃতিতে জড়িয়ে থাকা প্রিয় বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন বলে কথা। এ এক গৌরবের উপলক্ষ। তাই আয়োজনাটাও ছিল বেশ চমৎকার।

গত রোববার (৫ নভেম্বর) জাঁকালো এক আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হলো বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের (পিএইচজি) একশত বছর পূর্তি উদযাপন। যুক্তরাজ্যে বসবাসরত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা জমজমাট এক পুনর্মিলনী আয়োজনের মধ্যদিয়ে মহা ধুমধামে উদযাপন করেন গৌরবের শত বছর।

যুক্তরাজ্যে বসবাসরত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট কমউনিটি নেতা মো: মনোজ্জির আলী, সাংবাদিক শাহাব উদ্দিন আহমদ বেলাল ও জামাল উদ্দিনের নেতৃত্বে গঠিত বিয়ানীবাজার পিএইচজি উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন পরিষদ, যুক্তরাজ্য এ অনুষ্ঠানের আয়োজন করে।

পূর্ব লন্ডনের অ্যাস্ট্রিয়াম বেঙ্কুয়েটিং হলের সুবিশাল মিলনায়তে এদনি বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত নিরন্তর চলে এ আনন্দ আয়োজন। অনুষ্ঠানটি বাঙালিপাড়ায় অনুষ্ঠিত হওয়ায় বিদ্যালয়ের শত শত প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি কমিউনিটির বিভিন্ন পেশাজীবী ও বিশিষ্ট ব্যাক্তিবর্গের ছিল উপচেপড়া ভিড়। পিএইচজি উচ্চ বিদ্যালয়ের এ গৌরবময় মুহূর্তকে স্মরনীয় করে রাখতে অনেকে হাজির হয়েছেন পরিবার-পরিজন নিয়ে।

আয়োজনের শুরুতে ছিল বর্ণাঢ্য র্যালি। তারপর মিলনায়তনজুড়ে সমবেত কণ্ঠে জাতীয় সংঙ্গীতের মধ্যদিয়ে শুরু হয় এ আনন্দঘন আয়োজন। আয়োজক ও অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে চলে প্রাক্তণ শিক্ষার্থীদের স্মৃতিচারন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী নিজেদের মধ্যে আড্ডা ও হাস্যরসে মেতে উঠেন। ফিরে যান অতীতের সেই স্কুল স্মৃতিতে।

অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠান লন্ডন মেয়র সাদিক খান। আর বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পবিত্র নাথ দাসের দৌহিত্র সমিরন দাসের শুভেচ্ছা বার্তা আসে কলকাতা থেকে। লন্ডন মেয়রের শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনান উদযাপন পরিষদের যুগ্ম সদস্য সচিব আলহাজ সমির উদ্দিন। সমিরণ দাসের শুভেচ্ছা বার্তা পাঠ করেন উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক আফসার খান সাদেক।

অনুষ্ঠান উপলক্ষ্যে প্রকাশিত ‘পঞ্চখণ্ড স্মরণিকা’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগসসহ আগত অন্যান্য অতিথিরা। এরপর সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ম্যাগাজিন প্রকাশনা উপ কমিটির আহবায়ক আতিকুর রহমান।

উদযাপন পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ বাবুল হোসেন এবং কোষাধ্যক্ষ জামাল উদ্দিন। লুৎফুর রহমান সায়াদ, আফছার খান সাদেক ও লুৎফুর রহমানের যৌথ পরিচালনায়

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসউদ্দিন চৌধুরী মানিক, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, এ কাউন্সিলের স্পিকার সাবিনা আক্তার, লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারী সাডিফতা আলম, যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ জালাল উদ্দিন, বিয়ানীবাজার আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, লন্ডন টাইগার্সের পরিচালক মিসবাহ উদ্দিন সহ কমিনিটির বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026