শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৪

গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকে এর কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকে এর কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

মো: তৌফিক আলী মিনার: বৃটেনের বাংলাদেশী কমিউনিটির সর্ববৃহত সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে এর কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির এক সভা গত ১লা নভেম্বর লন্ডনের সংগঠনের অফিসে জি এস সির কেন্দ্রীয় চেয়ারপার্সন কমিউনিটি নেতা আলহাজ্ব নুরুল ইসলাম মাহবুব এর সভাপতিত্বে ও সংঠনের জেনারেল সেক্রেটারী ৭১ এর বীর মুক্তিযোদ্দা সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সার এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিভন্ন ইস্যু নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ট্রেজারার মোহাম্মাদ ফিরোজ খাঁন, কেন্দ্রীয় ভাইস চেয়ারপার্সন এম এ মান্নান, ভাইস চেয়ারপার্সন মিজা আসহাব বেগ, সাউথইস্ট রিজিওনের চেয়ারপার্সন ও কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ার মো: ইসবাহ উদ্দিন, ভাইস চেয়ারপার্সন মো: কামরুল হাসান চুনু, ভাইস চেয়ারপার্সন ড. রোয়াব উদ্দিন, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর, জয়েন্ট সেক্রেটারি ড: মুজিবুর রহমান, জয়েন্ট ট্রেজারার সালেহ আহমদ, রিলিজিয়াস সেক্রেটারি শেখ মোহাম্মদ আনোয়ার, এসিসটেন্ট ইন্টারন্যাশনাল এফেয়ার্স সেক্রেটারি এম এ আজিজ, ইমিগ্রেশন ও ওয়েলফেয়ার সেক্রেটারি ব্যারিস্টার মাসুদ চৌধুরী, এসিস্টেন্ট প্রেস সেক্রেটারি এম এ গফুর, ইয়থ এন্ড স্পোর্ট সেক্রেটারি ফজলুল করিম চৌধুরী, এসিস্টেন্ট স্পোর্ট সেক্রেটারি আব্দুল মালিক কুটি, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্যদের মধ্যে আলহাজ্ব আশরাফ আহমদ (ওয়েস্টমিডল্যান্ড), আলহাজ্ব নিজাম উদ্দিন (সাউথ ইস্ট) শেখ শাহাজান আহমদ তরফদার (সাউথ ওয়েস্ট), মো: জসিম উদ্দিন (চেস্টার এন্ড নর্থওয়েলস) ও আবুল কালাম (সাউথ ইস্ট) সহ কেন্দ্রীয় ও বিভিন্ন রিজিওনাল নেতৃবৃন্দ।

সভায় আাগামী ২৬শে নভেম্বর সংগঠনের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের তারিখ নিধারন সহ জিএস সির বিভিন্ন গুরুত্তপুর্ন সিদ্দান্ত গ্রহণ সহ সংগঠনের উন্নয়নে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামীদিনে ও বলিষ্ঠ ভৃমিকা রাখার জন্য সবার প্রতি আহবান জানানো হয় ।

সভায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলহাজ্ব আশরাফ আহমদ।

সভায় বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে প্রবাসীদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্দোগ নেওয়ার ও আহবান এবং দিল্লী থেকে বৃটিশ ভিসা অফিস ঢাকায় ফিরিয়ে আনার উদ্দোগ গ্রহন করা সহ প্রস্তাবিত দ্বৈত-নাগরিকত্ব আইন ২০১৬ এ প্রবাসীদের স্বার্থের পরিপন্থি ধারাগুলো বাতিল ও সংশোধনের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহনের জোর দাবী জানানো হয়। পরিশেষে চেয়ারপার্সন আলহাজ্ব নুরুল ইসলাম মাহবুব সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026