শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫২

সিলেটে পাহাড় ধসে প্রাণ গেল ৪ শ্রমিকের: নিখোঁজ ২

সিলেটে পাহাড় ধসে প্রাণ গেল ৪ শ্রমিকের: নিখোঁজ ২

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়ায় পাহাড়ধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। এদূর্ঘটনায় নিখোঁজ রয়েছে আরো দুইজন। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহত ও নিখোঁজদের নাম-পরিচয় জানা যায়নি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ জানান, নদীর তীরবর্তী বাংলা টিলার দুর্গম এলাকায় পানি কমে যাওয়ায় নিচ খুঁড়ে পাথর উত্তোলন করছিলেন শ্রমিকরা। সকালে উপর থেকে বড় এক টুকরা পাথর ধসে পড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এরপর খবর পেয়ে ঘটনাস্থল থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত চার শ্রমিকের লাশ উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা। দুইজন নিখোঁজ রয়েছেন।

ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় প্রশাসন তৎপরতা চালাচ্ছে বলেও জানান ওসি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026