বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৬

আকামায় প্রবাসীদের পেশা পরিবর্তনের সুযোগ বাতিল করেছে সৌদি আরব

আকামায় প্রবাসীদের পেশা পরিবর্তনের সুযোগ বাতিল করেছে সৌদি আরব

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: সৌদি আরবের শ্রম এবং উন্নয়ন পরিকল্পনা মন্ত্রণালয় সে দেশে অবস্থানরত প্রবাসীদের আকামায় (বসবাসের অনুমোদন) পেশা পরিবর্তনের সুযোগ বাতিল করেছে। সৌদি আরবের আল মদিনা পত্রিকাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে সরকারি পত্রিকার অনলাইন সৌদি গেজেট।

অবশ্য, মন্ত্রণালয় এ ব্যাপারে বলেছে, এ আইনের ফলে যেসব ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবেন তারা এর বিরুদ্ধে অনলাইনে আবেদন করতে পারবেন। অন্যদিকে, এ সংক্রান্ত নিবন্ধনের জন্য বেঁধে দেয়া ৪ সপ্তাহ অতিরিক্ত সময়কাল সোমবার শেষ হয়ে গেছে। মন্ত্রণালয় বলেছে, তারা নিয়মিত এ সংক্রান্ত অনুসন্ধান অভিযান পরিচালনা করবে। এ জন্য বিভিন্ন এলাকায় ঝটিকা সফর করবে তাদের তদন্তকারীরা।

নিয়মভঙ্গ করে পেশা পরিবর্তনকারী কাউকে শনাক্ত করা হলে তার প্রতি জনকে ২৫ হাজার রিয়াল জরিমানা করা হবে।

আরো বলা হয়েছে, নিতাকাত পদ্ধতির আওতায়, প্রবাসী শ্রমিকদের ক্ষতিপূরণমূলক কর্মসংস্থানের অনুপাত পুনঃনির্ধারণ করা হবে। যাতে সৌদির স্থানীয় নাগরিকদের কাজের সুযোগ প্রবাসীদের কারণে সংকুচিত না হয়। এ প্রক্রিয়াকে সৌদিকরণ বা সাউদিজেশন বলা হয়।

মন্ত্রণালয় আরো বলেছে, সৌদি আরবের ষাটোর্ধ্ব নাগরিকরা বেসরকারিখাতে কাজ করতে পারবেন। এক্ষেত্রে অবশ্য তাদেরকে সৌদিজেশন গণনার আওতায় আনা হবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026