শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৪

লন্ডনের বই মেলায় রেনেসাঁর সাহিত্য আসর

লন্ডনের বই মেলায় রেনেসাঁর সাহিত্য আসর

শিহাবুজ্জামান কামাল: ২৮ অক্টোবর শনিবার পূর্ব লণ্ডনের এল এম সি হলে অনুষ্ঠিত তিনদিনের ইসলামী বই মেলার প্রথম দিন বিকেলে রেনেসাঁ সাহিত্য মজলিশ ইউকের উদ্যাগে এক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।

রেনেসাঁর সেক্রেটারি কবি শিহাবুজ্জামান কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ইসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও আল-কোরআন একাডেমী লন্ডনের চেয়ারম্যান ডঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মুসলেহ উদ্দিন ফারাদী, বিশিষ্ট সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী, সাংবাদিক খান জামাল, সাংবাদিক আকবর হোসেন, মাওলানা শামিম আহমদ ও বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ আশিকুজ্জামান।

সভায় বক্তারা ইসলামী বই মেলার এই মহতি উদ্যাগের প্রশংসা করেন। তাঁরা বলেন এই বই মেলার মাধ্যমে যারা বই প্রেমিক তাঁদের মাঝে এক উৎসবমুখী পরিবেশের সৃষ্টি হয়। যারা বই প্রেমিক, ভাল বই পড়তে ভালবাসেন, তাঁরা এই বই মেলা থেকে তাঁদের পছন্দের বই ক্রয় করার সুযোগ ঘটে।

আগামীতেও যাতে এই কাজ অব্যাহত থাকে সে ব্যাপারে আল-কোরআন একাডেমীর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি তাঁরা অনুরোধ জানান। সভায় বক্তারা রেনেসাঁর বিগত দিনের কর্মতৎপরতার ভুয়সি প্রশংসা করেন এবং রেনেসাঁর পরিবেশনা সবাই দারুন ভাবে উপভোগ করেন।

সভায় স্বরচিত কবিতা ও নাশিদ পরিবেশন করেন বিলেতের প্রবীণ কবি দবিরুল ইসলাম চৌধুরী, কবি আব্দুর রৌফ কাব্য, কবি শাহ এনায়েত করিম, কবি মোয়াম্মদ মুহিথ, খিজিরুল ইসলাম। নাশিদ পরিবেশন করেন মাওলানা আবুল আসানাত চৌধুরী, কবি শেখ মোহাম্মদ জাবেদ আলী, মাওলানা সাঈদূর রহমান চৌধুরী, শিহাবুজ্জামান কামাল প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026