শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৩

সিলভারটাউন টানেল নিয়ে সরকারি বিলম্বে টাওয়ার হ্যামলেটস ও গ্রীণউইচ বারার উদ্বেগ

সিলভারটাউন টানেল নিয়ে সরকারি বিলম্বে টাওয়ার হ্যামলেটস ও গ্রীণউইচ বারার উদ্বেগ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস এবং রয়্যাল বারা অব গ্রিনউইচের লিডার কাউন্সিলর ডেনিস হেল্যান্ড এক যুক্ত বিবৃতিতে সবচেয়ে দারকারী সিলভারটাউন টানেল সম্পর্কে মেয়র অব লন্ডনের পরিকল্পনার ওপর সিদ্ধান্ত গ্রহণে আবারো সরকার বিলম্ব করায় গভীর উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছেন।

যুক্ত বিবৃতিতে উভয় বারার জনপ্রতিনিধিদ্বয় বলেন, সিলভারটাউন টানেল যাতে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব না ফেলে তা নিশ্চিত করতে আমরা উভয় কাউন্সিল সর্বাবস্থায় ত্পর ও সচেতন রয়েছি।

এজন্যই আমরা মেয়র অব লন্ডনের অধিকতর পরিবেশ বান্ধব গণপরিবহণ ব্যবস্থার সংশোধিত ও উন্নত পরিকল্পনাকে স্বাগত জানিয়েছি, যে পরিকল্পনায় আমাদের বারা দুম্বটি ও অন্যদের জন্য পথচারি এবং সাইকেলিং এর ক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ নিশ্চিত করা হয়েছে। ব্ল্যাকওয়াল টানেলে দীর্ঘ সময় ধরে আটকে থাকা যানবাহনের দীর্ঘসারির কারণে আমাদের বাসিন্দাদের জীবন মান মারাত“কভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিবৃতিতে তাঁরা আরো বলেন, অতিরিক্ত ৬ মাস বিলম্ব সত্বেও, বায়ূর গুণমানের প্রভাবের সাথে সম্পৃক্ত বিবেচনাগুলোকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আগামী বছরের মে মাসে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করছি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026