শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২২

ইউকে লিভিং ওয়েজ ঘন্টায় ১০.২০ পাউন্ডে উন্নিত

ইউকে লিভিং ওয়েজ ঘন্টায় ১০.২০ পাউন্ডে উন্নিত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে লিভিং ওয়েজ ঘন্টা প্রতি ৪৫ পেন্স বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির ফলে ন্যূনতম মজুরি ঘন্টা প্রতি ৯.৭৫ পাউন্ড থেকে বেড়ে ১০.২০ পাউন্ডে উন্নিত হবে, যা লন্ডনের বাসিন্দাদের উচ্চ জীবনযাপন খরচ, যেমন বাড়ি ভাড়া, যাতায়াত খরচেরই প্রতিফলন।

আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। এই বৃদ্ধির ফলে ন্যূনতম মজুরি ঘন্টা প্রতি ৯.৭৫ পাউন্ড থেকে বেড়ে ১০.২০ পাউন্ডে উন্নিত হবে, যা লন্ডনের বাসিন্দাদের উচ্চ জীবনযাপন খরচ, যেমন বাড়ি ভাড়া, যাতায়াত খরচেরই প্রতিফলন।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বর্ধিত এই হার কার্যকর করবে এবং সর্বনিম্ন মজুরিতে যারা কাজ করছে, তারা যাতে লন্ডন লিভিং ওয়েজের উপরের কাছাকাছি স্কেল পয়েন্টে অনুযায়ি মাইনে পান, তা নিশ্চিত করা হবে।

চাইল্ড প্রোভার্টি এ্যাকশন গ্রুপ (সিপিএজি) এর প্রতিবেদন অনুযায়ি টাওয়ার হ্যামলেটসে ৬৯ লিভিং ওয়েজ এম্পলয়ার বা নিয়োগদাতা রয়েছে, যার ফলে লন্ডনের মধ্যে টাওয়ার হ্যামলেটসের র্যাঙ্ক হচ্ছে ৭।

লিভিং ওয়েজ উইককে সমর্থন করে মেয়র অব টাওয়ার হ্যামলেটস জন বিগস বলেন, টাওয়ার হ্যামলেটস লন্ডন লিভিং ওয়েজ কাউন্সিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমি খুবই গর্বিত। কারণ আমরা আমাদের স্টাফদের ন্যূনতম পক্ষে লন্ডন লিভি ওয়েজ প্রদান করছি। জীবন যাপনের জন্য পর্যাপ্ত মজুরি স্টাফদের প্রদান করাটাই ন্যায্যতা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026