শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৩

টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের মূখ্য ভুমিকায় নতুন স্বাস্থ্য কর্মসূচি

টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের মূখ্য ভুমিকায় নতুন স্বাস্থ্য কর্মসূচি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটস বারার বাসিন্দারা যাতে স্থানীয় পর্যায়ে তাদের নিজেদের স্বাস্থ্য ও কল্যানের উন্নতি করতে পারেন, সেজন্য তাদের সহায়তায় কাউন্সিল কমিউনিটিজ ড্রাইভিং চেঞ্জ শীর্ষক একটি কর্মসূচি চালু করেছে।

এই কর্মসূচির ফলে স্থানীয় বাসিন্দাদের কাছে তাদের স্বাস্থ্য ও কল্যানের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাওয়ার মাধ্যমে তাদেরকেই চালকের আসনে বসানো হয়েছে। এই পদক্ষেপের ফলে নেইবারহুডের বাসিন্দারা একত্রিত হয়ে কোন উদ্যোগ ভালোভাবে কাজ করবে, কোন’টা দরকারী সেসম্পর্কে নিজেরা সিদ্ধান্ত গ্রহণ এবং জনসাধারণের জীবন মানে পরিবর্তন আনতে পারে এমন সার্ভিস ও উদ্যোগ গ্রহণ করতে পারবেন।

এর ফলে স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবীদের সংখ্যা বৃদ্ধি, কমিউনিটি নেতৃত্বাধীন প্রজেক্টসমূহ, কমিউনিটি চ্যাম্পিয়ন, কর্মসংস্থান, কমিউনিটি সম্পদের উন্নত ব্যবহার এবং অধিকতর অনুকূল সাড়াদানকারী সার্ভিসের দেখা পাওয়া যাবে। ব্রোমলি বাই বো সেন্টার, পপলার এন্ড লাইমহাউজ হেলথ এন্ড ওয়েলবিয়িং নেটওয়ার্ক, মাই টাইম এক্টিভ এবং দ্যা ইয়াং ফাউন্ডেশন – এই চারটি সংগঠন এবং তাদের অংশিদাররা গোটা বারায় নতুন এই উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দেবে। এই প্রোগ্রাম তিন বছর পরিচালিত হবে এবং এর সাথে অনেকগুলো নেইবারহুড, তাদের বাসিন্দারা ও স্থানীয় সংগঠনগুলো সম্পৃক্ত হবে।

টাওয়ার হ্যামলেটসের মেয়র, জন বিগস এ প্রসঙ্গে মন্তব্যকালে বলেন, নতুন এই প্রোগ্রাম অতীতের চেয়েও সফল মডেল হিসেবে গড়ে ওঠবে এবং অধিক সংখ্যক ব্যক্তি ও কমিউনিটিকে আরো ক্ষমতায়ন করবে। তিনি বলেন, নিজেদের স্বাস্থ্য এবং নিজের চারপাশের মানুষের জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে জনসাধারণ যাতে নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন, সেজন্য এই কর্মসূচি তাদের সহায়তা করবে। ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডনের বিশেষজ্ঞরা, যারা গত দশ বছর ধরে এই মডেল তৈরী ও পরীক্ষা করছেন, তারা এই প্রোগ্রামকে সাহায্য করবেন।

ইউইএল এর ইন্সটিটিউট ফর হেলথ এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট এর ডিরেক্টর প্রফেসর গেইল ফিন্ডলে বলেন, এই পদক্ষেপের ফলে স্থানীয় বাসিন্দাদের নিজেদের জীবনের ওপর অধিকতর নিয়ন্ত্রণ অনুভব করবেন, নিজেদের ব্যাপারে অধিকতর আত“বিশ্বাসী হবেন এবং অন্যদের সাথে আরো বেশি সংযুক্ত ও এক সাথে মিলে কাজ করতে সক্ষম হবেন।

লন্ডনের ৩৩টি পৃথক এলাকায় এই উদ্যোগ বাস্তবায়নের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, পুরো বারায় একযোগে এই কর্মসূচির বাস্তবায়ন টাওয়ার হ্যামলেটসেই প্রথমবারের মতো হচ্চেছ।

দ্যা ইয়াং ফাউন্ডেশন এর হেলথ ম্যানেজার, টনি মে বলেন, কমিউনিটির সাথে ইতিবাচক পন্থায় কাজ করার সুদৃঢ় পদক্ষেপ নিয়েছে টাওয়ার হ্যামলেটস’ কাউন্সিল। স্বাস্থ্যক্ষেত্রে বৈষম্য কমিয়ে আনতে কাউন্সিলের হেলথ এন্ড ওয়েলবিয়িং স্ট্র্যাটেজি ২০১৭-২০২০ এর অন্যতম অগ্রাধিকার হচ্ছে কমিউনিটিজ ড্রাইভিং চেঞ্জ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026