রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৫

মুসলিম পরিবারকে ব্যঙ্গ করে টেসকোর ক্রিসমাস বিজ্ঞাপন

মুসলিম পরিবারকে ব্যঙ্গ করে টেসকোর ক্রিসমাস বিজ্ঞাপন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: কয়েকদিন আগে ক্রিসমাস বিজ্ঞাপনে মুসলিম পরিবারকে নিয়ে এক ধরনের ব্যঙ্গ করেছে ব্রিটেনের নিত্যদিনের শপিং সেন্টার টেসকো। এর নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এই জায়েন্ট প্রতিষ্ঠানটি।

টেসকো সুপার মার্কেটের এক মিনিটের লম্বা বিজ্ঞাপনে দেখা যায়,  মুসলিম পরিবারগুলি ক্রিসমাসের ডিনার তৈরি করে এবং টার্কি বিভিন্ন পদ্ধতিতে রান্না করে। এরপর অন্যান্য পরিবারের সাথে দেখা করে একে অপরকে সালাম বিনিময় শেষে একটি দৃশ্য একটি মুসলিম পরিবার ক্রিসমাস উপহার ধারণ এবং ক্রিসমাস উৎসব ছুটির দিন উদযাপনের প্রস্তুত দেখা যায়।

এই বিজ্ঞাপন প্রচারের পর একজন টুইটার ব্যবহারকারী কর্কশ ভাষায় একটি বার্তা টুইট করেন, যেখানে টেসকোকে দোষারোপ করে একটি ধর্মীয় অনুভূতি নিয়ে খেলা হয়েছে যা খুবই বিক্ষুব্ধ ভাষায় তুলে ধরা হয়েছে বলে দাবী করেন একই টুইটার ব্যবহারকারী।

আরও একজন টুইটার ব্যবহারকারী সরাসরি প্রশ্ন করেন, টোসকো কেন মুসলিমদের নিয়ে ক্রিসমান বিজ্ঞাপন তৈরী করেছে। যা মুসলিমদের ধর্ম নয় এবং এর সাথে মুসলিমদের কোন সম্পর্কও নেই। যা আইনে দন্ডপ্রাপ্ত সাজা বলেও মনে করেন এই টুইটার ব্যবহারকারী।

তবে টেসকো এটাকে নিচক একটা বিজ্ঞাপন বলে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই উৎসব সবার পালন করা উচিত বলেও মনে করে টেসকো কর্তৃপক্ষ।

টেসকো সকলকেই স্বাগত জানায় এবং উৎসব উপলক্ষ্যে আমাদের গ্রাহকদের একসঙ্গে একত্রিত করার জন্য আমদের এই বিজ্ঞাপন এবং আমরা এজন্য অনেক গর্ববোধ করি, টেসকোর একজন মুখপাত্র একথা বলেন।

টেসকো মুখপাত্র আরো বলেন, একসাথে পাচটি বিজ্ঞাপন আমার আমাদের ক্রেতাদের জন্য বাজারে ছাড়ছি। যা ক্রিসমাস হলিডেতে ব্যাপকভাবে আমাদের পণ্য ক্রয়ে আগ্রহী করবে ক্রেতাদের। এটা শুধু কোন ধর্ম বা গোষ্ঠিকে উপলক্ষ করে নয় পুরো ডাইভারসিটি কমিউনিটিকে আমাদের ক্রেতা হতে উৎসাহিত করবে বলে জানায় টেসকো কর্তৃপক্ষ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026