শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৪

এশিয়া সফরে যুদ্ধ ভিক্ষা চেয়েছেন ট্রাম্প: উত্তর কোরিয়া

এশিয়া সফরে যুদ্ধ ভিক্ষা চেয়েছেন ট্রাম্প: উত্তর কোরিয়া

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এশিয়া সফরে যুদ্ধ ভিক্ষা চেয়েছেন বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই সফরে ট্রাম্প নিজেকে একজন ধ্বংসাত্মক ব্যক্তি হিসেবে তুলে ধরেছেন। তিনি কোরীয় উপদ্বীপে একটি যুদ্ধ ভিক্ষা চেয়েছেন।

ভিয়েতনামে এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কো-অপারেশন (এপিইসি) সম্মেলনে যোগ দেওয়ার আগে বেইজিং সফরে যান ট্রাম্প। সে সময় তিনি চীনের ভূয়সী প্রশংসা করেন।

বাণিজ্য ঘাটতি এবং উত্তর কোরিয়া নীতির জন্য তিনি শি জিনপিং সরকারের প্রশংসা করেন। ট্রাম্পের ভাষায়, বাণিজ্য খাতে চীন যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে যাওয়ায় আমি বেইজিংকে দায়ী করছি না। আগের মার্কিন প্রশাসনের অযোগ্যতাই এর জন্য দায়ী।

উত্তর কোরিয়া ইস্যুতে তিনি বলেন, চীন চাইলে এ সমস্যার দ্রুত ও সহজ সমাধান করতে পারে। এ সময় তিনি এ বিষয়ে চীনা প্রেসিডেন্টকে আরও বেশি কিছু করার অনুরোধ জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026