রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৪

বাংলাদেশ থেকে শ্রমিক নেবে মালয়েশিয়া

বাংলাদেশ থেকে শ্রমিক নেবে মালয়েশিয়া

শীর্ষবিন্দু নিউজ: আগামী বছরের মধ্যে ১০ হাজার বাংলাদেশী শ্রমিককে নিয়োগ দেবে মালয়েশিয়া। এর আগে মালয়েশিয়ার কিছু পত্র পত্রিকায় উল্লেখ করা হয়েছিল এ সংখ্যাটা ১৪ লাখ হতে পারে। দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি মন্ত্রী ইসমাইল আবদ মুত্তালিব গতকাল পার্লামেন্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসমাইল বলেন, বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ক্ষেত্রে কড়াকড়ি প্রক্রিয়া অনুসরণ করছে মালয়েশিয়া। আবেদন পাঠানো ১০টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৩টি প্রতিষ্ঠান শ্রমিক পাঠানোর অনুমোদন পেয়েছে। যারা এর আগে অবৈধ পন্থায় মালয়েশিয়ায় ঢোকার চেষ্টা করেছে বা যাদের অপরাধের কোন রেকর্ড রয়েছে, তারা মালয়েশিয়ায় কাজে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে যোগ্য হিসেবে বিবেচিত হবেন না।

এক আইনজীবীর প্রশ্নের জবাবে তিনি এ সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেন। গত মাসে বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। কয়েকটি মালয়েশীয় দৈনিকে প্রকাশিত রিপোর্টে বলা হয়, ২০১৪ সালে বাংলাদেশ থেকে ধাপে ধাপে ১৪ লাখ শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু করবে মালয়েশিয়া।

মালয়েশিয়া সফরে বাংলাদেশী এক মন্ত্রী বলেছিলেন, ১৪ লাখ বাংলাদেশী বিদেশে কাজের জন্য আবেদন করেছেন। সেটাই ভুলভাবে উপস্থাপন করা হয় পত্র-পত্রিকায়। তেল-উৎপাদক পাম গাছ আবাদের জন্য মালয়েশিয়া বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে বলে জানা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026