বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:২০

ব্যবসায়ী মুহিবের ওপর হামলাকারী সন্ত্রাসী আলীকে গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি মকিস মনসুর এর আহবান

ব্যবসায়ী মুহিবের ওপর হামলাকারী সন্ত্রাসী আলীকে গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি মকিস মনসুর এর আহবান

নাজমুল সুমন: ৮ নভেম্বর বুধবার রাত ১০টা ১৫ মিনিটে মৌলভীবাজার শহরের চৌমোহনা সংলগ্ন সমশেরনগর রোডের নাইন্টি নাইন দোকানের মালিক ও বালু মহালদার ব্যবসায়ী জনাব মুহিবুর রহমান মুহিব দোকান বন্ধ করে ঢাকায় হাটের উদ্দ্যেশে প্রায় ৭ লক্ষ টাকা নিয়ে বের হবার সময় নিজ দোকানের সামনে কুখ্যাত ডাকাত,ইয়াবা, ফেন্সিডিল,মাদক ব্যবসায়ী মৌলভীবাজার এর সাবিয়া গ্রামের আলী সহ, নয়ন রনি, কালু গং ১২/১৩জন সন্ত্রাসী প্রাননাশের উদ্দ্যেশ্যে এলোপাতাড়ি ভাবে তাকে কুপিয়ে গুরুতর আহত করে স্বর্নের চেইনসহ সব টাকা ছিনতাই করে পালিয়ে যায়। মুহিবুর রহমান আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।

উল্লেখ্য, যে সাবিয়া গ্রামের কুখ্যাত মাদকব্যবসায়ী আলী ছাত্রনেতা কামরুল হত্যা মামলার প্রধান আসামী সহ বিভিন্ন থানায় তার নামে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। মৌলভীবাজার শহরে তার চাঁদাবাজি, চুরি, ডাকাতি সন্ত্রাসী কর্মকান্ড নিত্য নৈমিত্ত হয়ে পড়েছে।

এদিকে বৃটেন থেকে একাটুনা ইউনিয়নবাসীর পক্ষ থেকে মৌলভীবাজারের দৈনিক মৌমাছিকন্ঠ ও ডেইলি সিলেট ডটকমের সম্পাদক মণ্ডলীর সভাপতি বৃটেনের কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে এটি একটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা বলে উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো সহ সন্ত্রাসী আলী তার সহযোগী সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025