সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৯

রোহিঙ্গা ইস্যুতে সু চি’র সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক

রোহিঙ্গা ইস্যুতে সু চি’র সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র প্রতি আহবান জানিয়েছেন।

ফিলিপাইনে এক শীর্ষ সম্মেলনে মঙ্গলবার তাদের এক বৈঠকে এ আহবান জানানো হয়। মহাসচিবের দপ্তর একথা জানায়। খবর এএফপি’র।

সম্মেলনে মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর এই সংকট নিরসনে পদক্ষেপ নেয়ার ব্যাপারে সু চি’র ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের কথাও বলা হয়। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনেরও মঙ্গলবার ম্যানিলায় সু চি’র সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

পরে তিনি সেখান থেকে মিয়ানমারে যাবেন। জাতিসংঘের ওই বিবৃতিতে মহাসচিব বলেন, দেশটিতে মানবিক সাহায্য প্রবেশ, নিরাপত্তা ও সম্মানের সঙ্গে দেশে ফিরে যাওয়া নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সমন্বয় সাধন জরুরি।

বিগত আড়াই মাসে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছয় লাখেরও বেশী রোহিঙ্গা পালিয়ে গিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গা বিদ্রোহীরা মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন পুলিশ ফাঁড়িতে হামলা চালানোর পর দেশটির সামরিক বাহিনী ওই অঞ্চলে ব্যাপক দমন-পীড়ন চালালে এ সংকটের সৃষ্টি হয়। এ অভিযান চালানোর সময় তারা রোহিঙ্গাদের অনেক গ্রাম জ্বালিয়ে দেয় এবং এসব জনগোষ্ঠীর ওপর অমানবিক নির্যাতন চালায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026