শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২২

ব্রিটিশ নারী নাজানিন এর মুক্তির দাবীতে টিউলিপ সিদ্দিক এমপির জোরদার প্রচারণা

ব্রিটিশ নারী নাজানিন এর মুক্তির দাবীতে টিউলিপ সিদ্দিক এমপির জোরদার প্রচারণা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ২০১৬ সালের এপ্রিল থেকে ইরানে কারাবন্দি ব্রিটিশ নারী নাজানিন জাগহারি র‌্যাটক্লিফ এর মুক্তির দাবিতে বুধবার জোরদার প্রচারণা চালিয়েছেন টিউলিপ সিদ্দিক এমপি।

টিউলিপ কয়েক মাস ধরেই কারাবন্দি নাজানিন জাগহারি র‌্যাটক্লিফ এর মুক্তির দাবিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক। এ ইস্যুতে চলতি মাসের গোড়ার দিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের পদত্যাগ দাবি করেন টিউলিপ সিদ্দিক। নাজানিন জাগহারি র‌্যাটক্লিফ এর বিষয়ে জনসনের বিতর্কিত মন্তব্যের জেরে তিনি এই দাবি জানান।

নাজানিন জাগহারি ‌র‌্যাটক্লিফকে গত বছরের এপ্রিলে তেহরান এয়ারপোর্টে আটক করা হয়। সে সময় নিজের মেয়ের সঙ্গে তেহরান ভ্রমণ শেষে যুক্তরাজ্যে ফিরছিলেন তিনি।

তার পরিবার সূত্রে জানা যায়, সঠিক উপায় অবলম্বন করে এবং শুধু ছুটি কাটানোর জন্যই ইরান গিয়েছিলেন নাজানিন। তার মেয়েকে ইরানিয়ান নানা-নানির পরিবারের সঙ্গে দেখা করাতে নিয়ে যাওয়াটাই মূল্য উদ্দেশ্য ছিল। কিন্তু তাকে ইরান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের সন্দেহে কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও তিনি তা পুরোপুরি অস্বীকার করে আসছেন।

ইরানে বন্দি ওই নারীর বিষয়ে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন নাজানিন জাগহারি র‌্যাটক্লিফ’কে দেশে ফিরিয়ে আনতে তিনি চেষ্টার কোনও ত্রুটি করবেন না। তার কাছে আমাদের প্রত্যাশাও এটাই ছিল।

এ বছর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত ইরান সফরে নাজানিন জাগহারি র্যাটক্লিফ-এর স্বামী রিচার্ড র‌্যাটক্লিফকে সফরসঙ্গী করারও আহবান জানান টিউলিপ। কেননা তিন বছরের মেয়ে গ্যাব্রিলের সঙ্গেও দেখা করতে পারছেন না রিচার্ড র‌্যাটক্লিফ। ভিসা জটিলতার কারণে তেহরানে নানা-নানীর কাছে থাকা গ্যাব্রিলকে দেখতে যেতে পারছেন না রিচার্ড র‌্যাটক্লিফ।

উল্লেখ্য, যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে নির্বাচিত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক বঙ্গবন্ধুর নাতনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার কন্যা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026