বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০

পর্নো ভিডিওতে লাইক হ্যাকারদের দায়ী করলেন অস্ট্রেলিয়ার মন্ত্রী

পর্নো ভিডিওতে লাইক হ্যাকারদের দায়ী করলেন অস্ট্রেলিয়ার মন্ত্রী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার এক মন্ত্রীর টুইটার একাউন্ট থেকে সম্প্রতি একটি সমকামী পর্নো ভিডিওতে লাইক দেয়া হয়। এটি সাধারণ ব্যবহারকারীদের নজরে এলে তা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। হাসির রোল ওঠে রাজনৈতিক অঙ্গনে।

তবে ওই টুইটার একাউন্টের মালিক অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার পেইন বলেছেন, তিনি এর কিছুই জানেন না। পুরো ব্যাপারটি তার অগোচরে ঘটেছে। পর্নো ছবিতে লাইক দেয়ার ঘটনার জন্য তিনি হ্যাকারদের দায়ী করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টার সময় ওই সমকামী ভিডিওতে লাইক দেয়া হয়। এ সময় তিনি ঘুমিয়ে ছিলেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় সাম্প্রতিককালের জরিপে সমকামী বিবাহের স্বীকৃতে দেবার পক্ষে মত দিয়েছে অস্ট্রেলিয়ার বেশির ভাগ মানুষ। ধারণা করা হচ্ছে, এ ধরনের মতকে কটাক্ষ করেই হ্যাকাররা এমনটি ঘটিয়েছে।

তবে অবৈধভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্ট হ্যাক করে তা দিয়ে এ ধরণের অনভিপ্রেত কান্ড ঘটানোর ব্যাপারে দুশ্চিন্তা প্রকাশ করেছেন সচেতন মহল। এ নিয়ে জোর তদন্তের দাবি উঠেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026