শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬

ক্ষেপণাস্ত্র ছুঁড়তে সক্ষম সাবমেরিন নির্মানে উত্তর কোরিয়ার তোড়জোড়

ক্ষেপণাস্ত্র ছুঁড়তে সক্ষম সাবমেরিন নির্মানে উত্তর কোরিয়ার তোড়জোড়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়তে সক্ষম সাবমেরিন নির্মানের নিমিত্তে জোরেশোরে কাজ চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটে তোলা উত্তর কোরিয়ার নৌবাহিনীর জাহাজ নির্মানের স্থানের বেশ কিছু ছবি এমন ইঙ্গিত দিচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের ৩৮ নর্থ কোরিয়া নামের একটি উত্তর কোরিয়া বিষয়ক পর্যবেক্ষণকারী সংস্থা স্যাটেলাইটে তোলা ওইসব ছবি বিশ্লেষণ করে বলেছে, উত্তর কোরিয়ার সিনপো জাহাজ নির্মান এলাকায় সাম্প্রতিককালের কার্জকলাপ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে, দেশটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়তে সক্ষম সাবমেরিন নির্মান সম্পন্ন করতে জোর প্রস্তুতি নিচ্ছে। কয়েক মাস ধরে সেখানে বিপুল কর্মজজ্ঞের আভাস পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, উত্তর কোরিয়া বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের ভূখন্ডে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা সম্পন্ন সাবমেরিন বানানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ প্রচেষ্টায় তাদের সফলতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কপালের দুশ্চিন্তার ভাঁজ আরো বাড়িয়ে তুলবে। ইতমধ্যেই বেশ কিছু নৌযান ভিত্তিক প্রকল্পের সফল বাস্তবায়ন করে এমনিতেই যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা বাড়িয়ে তুলেছে দেশটি।

তার ওপরে, যুক্তরাষ্ট্রের ভূখন্ডে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়তে সক্ষম সাবমেরিন যদি তৈরি করেই ফেলে উত্তর কোরিয়া, তবে যুক্তরাষ্ট্রের জন্য তা হয়ে দাঁড়াবে নতুন আতঙ্ক।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026