মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০

নাক কাটার হুমকির পর এবার দীপিকার শিরোচ্ছেদ করতে ৫ কোটি রুপি পুরস্কারের প্রকাশ্য ঘোষণা

নাক কাটার হুমকির পর এবার দীপিকার শিরোচ্ছেদ করতে ৫ কোটি রুপি পুরস্কারের প্রকাশ্য ঘোষণা

বলিউড ডেস্ক: সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ সিনেমা নিয়ে বিতর্ক যেন কিছুতেই শেষ হচ্ছে না। দীপিকার নাক কেটে দেওয়া হবে রাজপুত করণি সেনার এমন হুমকির ঠিক একদিন পর এবার ঘোষণা এল নায়িকা দীপিকা পাডুকোনের শিরশ্ছেদ করতে পারলে দেওয়া হবে ৫ কোটি রুপি! দেশটির উত্তর প্রদেশের ক্ষত্রিয় সমাজ বলে একটি সংগঠন এ হুমকি দেয়।

টাইমস ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, সংগঠনের সদস্য ঠাকুর অভিষেক সোম নামে এক ব্যক্তি হুমকি দিয়ে বলেছেন, পদ্মাবতীর পরচালক সঞ্জয় লীলা বানসালি ও অভিনেত্রী দীপিকা পাডুকোনের শিরশ্ছেদ কেউ করতে পারলে তাকে ৫ কোটি রুপি পুরষ্কার দেওয়া হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই সংগঠনের আরো দাবি, সঞ্জয় লীলা বানসালির পদ্মাবতী-তে ‘স্বল্প পোশাক’ পরে রাজপুত রানির চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। যা রানি পদ্মাবতীর ঐতিহ্য নষ্ট করে দিচ্ছে। তাই শিরশ্ছেদ থেকে বাঁচতে ভারত ছেড়ে চলে যান দীপিকা। না হলে ফল ভুগতে হবে বলে দেওয়া হয়েছে হুমকি।

সমাজবাদী পার্টি সদস্য অভিষেক সোম-এর অভিযোগ, কোনো রাজপুত মহিলা ওইভাবে সাধারণ মানুষের সামনে নাচতেন না। সেই কাজ করে রাজপুতদের আত্মসম্মানেও আঘাত করেছেন দীপিকা। তাদের ভাষায়, রাজপুতদের ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নেই বানসালির। পাশাপাশি রাজপুতদের ইতিহাস যেভাবে ওই সিনেমায় বিকৃত করা হয়েছে, তার ফল বানসালিকে ভোগ করতে হবে।

এদিকে পদ্মাবতী ইস্যু নিয়ে নান হুমকির পরিপ্রেক্ষিতে দীপিকার মুম্বাইয়ের বাড়ি ও তার অফিস মুড়ে বাড়ানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা। মুম্বাই-এর জয়েন্ট পুলিশ কমিশনার জানিয়েছেন, দীপিকার নাক কেটে নেওয়া হবে বলে রাজপুত করণি সেনার ওই হুমকির পরই অভিনেত্রীর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026