মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪

উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলো সিঙ্গাপুর

উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলো সিঙ্গাপুর

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর পদাঙ্ক অনুসরণ করে এবার উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলো সিঙ্গাপুর। এ খবর দিয়েছে বিবিসি অনলাইন।

ক্রমাগত বৈশ্বিক নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রেক্ষিতে সিঙ্গাপুর এ সিদ্ধান্ত নিয়েছে। তবে উত্তর কোরিয়ার মোট বাণিজ্যের মাত্র দশমিক ২ শতাংশ সিঙ্গাপুরের সঙ্গে সংঘটিত হয়।

সিঙ্গাপুরের বানিজ্যিক সম্পর্ক বয়কটের কারণে তাই খুব বেশি ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা নেই উত্তর কোরিয়ার। দেশটির সঙ্গে বাণিজ্যিক লেনদেনে তালিকার শীর্ষে রয়েছে চীন।

উল্লেখ্য, ২০১৬ সালের জানুয়ারিতে কিউবা থেকে উত্তর কোরিয়ায় অস্ত্র পাচার করতে সহায়তা করেছিলো সিঙ্গাপুরের চিনপো শিপিং কোম্পানি নামে একটি নৌপরিবহন প্রতিষ্ঠান।

এর দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ ২৫ হাজার ৭০০ মার্কিন ডলার জরিমানাও করা হয়।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় এলাকা গুয়ামে ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকির পর উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ প্রকট হয়ে ওঠে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের মধ্যে এ নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তপ্ত বাক্যবিনিময় চলছে।

সম্প্রতি ১২ দিনব্যাপী এশিয়া সফরের সময় বারবার উত্তর কোরিয়ার বিষয়ে শক্ত অবস্থান নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান ট্রাম্প।

উল্লেখ্য, ৮ নভেম্বর থেকে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে সিঙ্গাপুর।

রাষ্ট্রীয় সিদ্ধান্তের বাইরে কোনো নাগরিক উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও দেশটির পক্ষ থেকে হুশিয়ারি জানানো হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026