মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২

বিগ বস ৭ এ বাংলাদেশি মডেল আসিফ

বিগ বস ৭ এ বাংলাদেশি মডেল আসিফ

বিনোদন নিউজ ডেস্ক: বিগ বস হাউজে আবার চমক। গত বৃহস্পতিবার-ই ওয়াইল্ড কার্ড পেয়ে রিয়ালিটি শো ‘বিগ বস-৭’ এ দেখা যাবে বাংলাদেশি মডেল আসিফ আজিমকে। অন্তত এখনও পর্যন্ত এটাই সত্যি। ভারতীয় টিভি শো হলেও বিগ বসে গত কয়েক বছরই ভারতীয় নয় এমন সেলেব্রিটিদের দেখা গেছে।

যার মধ্যে ছিলেন ‘পর্ণ স্টার’ সানি লেওন থেকে শুরু করে ‘সেক্স বম্ব’ পামেলা আন্ডারসন, অভিনেত্রী-মডেল বিনা মালিক, ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস, কুস্তিগীর গ্রেট খালি সহ অনেকেই। শুধু বাংলাদেশেই জনপ্রিয় নন, ভারতের প্রথম চারজন সেরা সুপার মডেলের একজন সুদর্শন আসিফ আজিম। এর আগে র‌্যাম্প মডেল, সিনেমায় অংশ নিলেও এই প্রথম ভারতের কোনও টিভি রিয়্যালিটি শো অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন আসিফ।

বিগ বস ভারতের সেরা রিয়ালিটি শো বলে বর্ণনা করে আসিফ জানান, এই শো-তে অংশগ্রহণ করতে যাওয়ার জন্য আমি মুখিয়ে আছি, সত্যি খুব আনন্দ লাগছে। তিনি আরও জানান, এই শো-তে অংশ নিতে যাওয়া দুই বাঙালি তানিশা মুখার্জ ও প্রত্যুশা ব্যানার্জির সঙ্গে সাক্ষাত করার জন্য তিনি মুখিয়ে আছেন, আর বাঙালি হওয়ায় তাদের সঙ্গে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না বলেও আসিফের মত। শুধু আসিফই নন, তাঁর সঙ্গে বিগ বস-৭ এ আর এক বিদেশি হিসেবে অংশ নিতে দেখা যাবে সুইডেনের বিখ্যাত মডেল-অভিনেত্রী এলি আব্রাহাম-কেও।

ভারতের একটি সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল (আজতক)-এ সাক্ষাৎকার দিতে গিয়ে এই শো-তে যোগদানের বিষয়টি জানান আসিফ। তিনি বলেন ‘বিগ বস-৭’-এ মতভেদ থাকা সত্ত্বেও এই শোয়ে অংশ নেওয়ার জন্য নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করেছেন।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026