মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯

বলিউডকে নতুন মিস ওয়ার্ল্ডের না

বলিউডকে নতুন মিস ওয়ার্ল্ডের না

বিনোদন ডেস্ক: ভারত থেকে টানা ১৭ বছর পর নতুন করে মিস ওয়ার্ল্ড হলেন মানসী চিল্লার। এর আগে ঐশ্বর্য রাই, প্রিয়াংকা চোপড়ারা বিশ্বসুন্দরীর খেতাব নিয়ে বলিউডে নাম লেখিয়েছেন। শুধু তাই নয়, রূপালিপর্দায় নাম লেখিয়ে তারা শাসন করেছেন বিশ্বজুড়ে। তবে নতুন বিশ্বসুন্দরী মানসী হাঁটছেন না তাদের পথে।

বলিউডে আসবেন না তিনি। বিশ্বসুন্দরীর খেতাবটা কাজে লাগাতে চান অন্য কোনো পথে। হতে পারে সেটা কোনো সেবামূলক কাজে। অবশ্য এখনই সেটা পরিষ্কার করে না বললেও মানসী মনে করেন, মিস ওয়ার্ল্ড’ হওয়ার মানেই বলিউডে প্রবেশপথ তৈরি নয় বরং এ খেতাব পাওয়ার মানে যেকোনো কাজ করার সুযোগ পাওয়া।

প্রসঙ্গত, গতকাল শনিবার চীনের বেইজিংয়ে এক জমকালো আয়োজনে মিস ওয়ার্ল্ড-২০১৭-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। তাতে ভারতের হরিয়ানা রাজ্যের চিকিৎসক দম্পতির কন্য মানসী চিল্লার সেরার মুকুট অর্জন করেন। এর আগে তিনি মিস ইন্ডিয়ার খেতাব অর্জন করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026