মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৫৫

শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবেন

শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবেন

শীর্ষবিন্দু নিউজ: সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়ে শেখ হাসিনাই দেশের প্রধানমন্ত্রী থাকবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম। রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভনেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সংবিধানের ৫৭(৩) ধারা উল্লেখ করে সাবেক এই স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, সংবিধানে যা লেখা আছে- তাই হবে। সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। শেখ হাসিনাই সরকার প্রধান থাকবেন। এতে কোনো সংশয় নেই। এটা স্পষ্ট। সংবিধানের ওই ধারায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি ওই দায়িত্বে বহাল থাকবেন।

তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হওয়ায় আগামী ২৪ জানুয়ারির মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনেই দশম সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর বিরোধিতা করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে বিরোধী দল বিএনপি।

আওয়ামী লীগ একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকতে চাইছে- বিরোধী দলের এমন অভিযোগ নাকচ করে তিনি বলেন, তেমন কোনো ইচ্ছা তার দলের নেই।

এ বিষয়ে ক্ষমতাসীন দলের নেতা নাসিম বলেন, সংসদ চলছে। বিরোধীদল যদি মনে করে- তাদের কোনো দ্বিমত আছে, তাহলে তারা সংসদে গিয়ে তা তুলে ধরতে পারে। তিনি বলেন, সংবিধান মানা সকলের দায়িত্ব। আমরা সংবিধান মেনেই নির্বাচন করতে চাই। সত্যিকার অর্থে’ সঙ্কটের সমাধান চাইলে বিরোধী দলকে সংসদে যাওয়ার আহ্বান জানান নাসিম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026