মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪

পুতিনকে ধন্যবাদ জানালেন বাশার

পুতিনকে ধন্যবাদ জানালেন বাশার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সিরিয়াকে পশ্চিমাদের হাত থেকে রক্ষার জন্য দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন।

রাশিয়ার রাজধানী মস্কোতে সোমবার দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাশার আল আসাদ এ ধন্যবাদ জানান। এ সময় বাশার আল আসাদ রাশিয়ার প্রেসিডেন্টকে বুকে জড়িয়ে ধরেন।

মস্কোর নিটকবর্তী সোচির কৃষ্ণ সাগর রিসোর্টে তাদের সাক্ষাৎ হয় বলে রাশিয়ান গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মঙ্গলবার মস্কোর এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং সিরিয়ায় রাজনৈতিক সমাধানে পৌঁছানোর ব্যাপারে আলোচনা করেছেন তারা।

সিরিয়ায় গত সাত বছর ধরে গৃহযুদ্ধ চলছে। সংঘাত সমাধানে আগ্রহী দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন আসাদ। পরে আসাদের সহযোগিতার প্রশংসা করেন পুতিন।

এর আগে সিরিয়ায় ২০১৫ সালের অক্টোবরে রাশিয়ার হামলা শুরুর এক মাস পর আসাদ এবং পুতিন মস্কোতে সাক্ষাৎ করেন। সিরিয়া সরকারের প্রধান মিত্র হিসেবে দেশটিতে লড়াই করছে রাশিয়া।

সরকারি বাহিনীকে রুশ সমর্থনের জেরে ওই অঞ্চলে প্রক্সি যুদ্ধ শুরু হয়।

সংবাদ সংস্থা আরআইএ মস্কোর মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে জানিয়েছে, দুই প্রেসিডেন্ট প্রায় চার ঘণ্টা ধরে বৈঠক করেন। ২০১১ সালে দেশটিতে সংঘাত ছড়িয়ে পড়ার পর দ্বিতীয়বারের মতো রাশিয়া সফরে গেছেন আসাদ।

সিরিয়া সংঘাতে এখন পর্যন্ত দেশটির প্রায় চার লাখ ৬৫ হাজার মানুষ নিহত ও আরও এক কোটি ২০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026