মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫০

বিবাহিত সালমানের স্ত্রী সন্তান থাকেন বিদেশে

বিবাহিত সালমানের স্ত্রী সন্তান থাকেন বিদেশে

বলিউড ডেস্ক: বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরের তকমা অনেক আগেই পেয়েছেন সালমান খান। বয়স পঞ্চাশ পেরিয়েছে তার।

সালমান খানের বিয়ে নিয়ে কম জল ঘোলা হয়নি। তিনি কবে বিয়ে করবেন তা নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। তবে এ নিয়ে মোটেও মাথা ব্যথা নেই তার।

আগামী ২৭ ডিসেম্বর ৫৩ বছরে পা দেবেন সালমান খান। জীবনের ৫২ বসন্ত পার করলেও এখনও বিয়ে করেননি তিনি।

এই ৫২ বছরের জীবনে অনেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সালমান খান। ঐশ্বরিয়া থেকে শুরু করে ক্যাটরিনা কাইফের সঙ্গে তার প্রেমের কথা শোনা যায়।

সর্বশেষ রোমানিয়ার মডেল লুলিয়া ভান্তুরের সঙ্গে তার প্রেমের কথা বলিমহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তারা বাগদান সেরে ফেলেছেন এমন খবরও শোনা যায় ভারতীয় গণমাধ্যমে। আগামী ১৮ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন সাল্লু ভাই, এমন কথাও শোনা গেছে।

কিছুদিন আগে বলিউডের সুলতান এক টিভি চ্যানেলের ইন্টারভিউয়ে একই প্রশ্নের সম্মুখীন হন। সেখানেই নিজের মনে কথা শেয়ার করেন তিনি।

বলিউডের দাবাংখ্যাত এ অভিনেতা বলেন, আমি খুবই খুশি যে এত মানুষ আমার বিয়ের ব্যাপারে চিন্তা করেন। তারা আমার লাভলাইফ নিয়ে এতটাই উদ্বিগ্ন এটি ভেবেই আমার ভালো লাগে।

আমি সত্যি বলছি, আমি কবে বিয়ে করব সেই প্রশ্নের কোনো উত্তর নেই আমার কাছে। আমাকে ঘুরিয়ে প্রশ্ন করলেও আমি হ্যাঁ কিংবা না, কোনো উত্তরই দিতে পারব না।

সালমান খান আরও বলেন, যখন আমি বিয়ে করব আপনারা সবাই জানতে পারবেন। লুকিয়ে কিছু করার নেই। যদি বিয়ে হওয়ার হয় হবে, যদি না হওয়ার- হবে না।

তবে আমার প্রতি মানুষের ভালোবাসা নিয়েই আমি অত্যন্ত খুশি ও সুখী।

তবে এরপরই ভারতীয় গণমাধ্যমে বের হল নতুন খবর। সম্প্রতি বেশ কয়েকটি সূত্র থেকে একটু অন্যরকম দাবি করা হচ্ছে সালমানের বিয়ে নিয়ে।

সোশ্যাল সাইটে সম্প্রতি সলমনের বিয়ে নিয়ে বেশ কিছু তথ্য ছড়ানো হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু মানুষ নাকি দাবি করেছেন, সালমান বিবাহিত।

তার স্ত্রী ভারতীয় নন, তিনি বিদেশে থাকেন। এমনকী, সালমানের নাকি এক সন্তানও রয়েছে বলে দাবি।

এখানেই শেষ নয়, সালমানের স্ত্রী-সন্তানের কথা তার কাছের মানুষরা জানেন বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি সালমন কেন বিয়ে করতে পারেন না? তিনি তো একজন মানুষ।

তাই তারও স্ত্রী-সন্তান থাকতে পারে এমন মতামতও শোনা যাচ্ছে। এর আগে বিগ বসের ঘর থেকে বিতাড়িত প্রতিযোগী স্বামী ওমও একই দাবি করেছিলেন।

তিনি বলেছিলেন, সালমান খান অনেক আগেই এক বিদেশি মেয়েকে বিয়ে করেছেন। তাদের সন্তানও রয়েছে।

সম্পর্ক নিয়ে বরাবরই বেশ খোলামেলা সালমান খান। সেই সালমান কিনা বিয়েটাই সেরে ফেললেন চুপি চুপি! এখন ভবিষ্যতই বলে দেবে সালমান বিবাহিত নাকি অবিবাহিত।

সালমান খান বর্তমানে তার নতুন সিনেমা টাইগার জিন্দা হ্যায়-এর প্রমোশন নিয়ে ব্যস্ত। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026