শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২২

পূর্ব লন্ডনে সোমালি কমিউনিটির জন্য বিশেষ কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত

পূর্ব লন্ডনে সোমালি কমিউনিটির জন্য বিশেষ কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিপুল সংখ্যক লোক ও নিয়োগদাতা কোম্পানীর অংশগ্রহণের মধ্য দিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সোমালি টাস্কফোর্স এবং কর্মসংস্থান বিষয়ক সার্ভিস ওয়ার্কপাথ আয়োজিত কর্মসংস্থান ও প্রশিক্ষণ মেলা গত সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে। টাওয়ার হ্যামলেটসের সোমালি জনগোষ্টি চাকুরির ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন তা খুঁজে বেরা করার জন্য মেয়র জন বিগস গত বছর এই সোমালী টাস্কফোর্স গঠন করেন।

সোমালী বাসিন্দারা ভাষাগত সমস্যা সহ আরো কিছু কারণে অর্থনৈতিক বৈষম্যের শিকার হচ্চেছন বলে টাস্কফোর্সের অনুসন্ধানে ওঠে আসে। সোমালি টাস্কফোর্স কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ইন্টার্নশিপ স্কীম এবং অন্যভাষিদের জন্য ইংলিশ শিক্ষণ কার্যক্রম (ইএসওএল) আরো উন্নত করার সুপারিশ করে। বারার সোমালি বাসিন্দাদের জন্য বড় ধরনের একটি পদক্ষেপ হচ্ছে ১৩ নভেম্বর অনুষ্ঠিত কর্মসংস্থান মেলা।

টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস এবং সোমালি টাস্কফোর্সের চেয়ার কাউন্সিলর আমিনা আলী মেলায় আগত চাকুরি প্রত্যাশিদের সাথে এব অংশ গ্রহণকারী নিয়োগদাতা প্রতিষ্ঠান যেমন ট্রান্সপোর্ট ফর লন্ডন, ইস্ট লন্ডন বিজনেস এসোসিয়েশন (ইএলবিএ) ইত্যাদির সাথে কথা বলেন।

চাকুরি প্রত্যাশিরা এপ্রেন্টিসশীপ, গ্রেজুয়েট স্কীম এবং অন্যান্য ট্রেনিং এবং এম্পলয়মেন্ট প্রোগ্রাম সম্পর্কে জানার সুযোগ পান। মেয়র জন বিগস বলেন, আমরা জানি যে, কর্মসংস্থান ও প্রশিক্ষণ সহ নানা ক্ষেত্রে টাওয়ার হ্যামলেটসের সোমালি কমিউনিটি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্চেছন।

সোমালি কমিউনিটিকে লক্ষ্য করে তাদেরকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদানের মাধ্যমে প্রতিবন্ধকতা দূর করতে নিয়োগকারী প্রতিষ্ঠানকে কাউন্সিলের সাথে ঘনিষ্টভাবে কাজ করতে দেখে আমি সন্তুষ্ট।

সোমালি টাস্কফোর্সের চেয়ার, কাউন্সিলর আমিনা আলী বলেন, সোমালি কমিউনিটি যাতে তাদের সক্ষমতা অনুযায়ি কর্মক্ষেত্রে সুযোগ লাভের ক্ষেত্রে বিরাজিত প্রতিবন্ধকতা দূর করতে এই এম্পলয়মেন্ট এন্ড ট্রেনিং মেলা একটি অন্যতম উদ্যোগ। এই মেলায় যোগদানকারী অনেকেই কাউন্সিলের ওয়ার্কপাথ সার্ভিসে নিজেদের নাম নিবন্ধন করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026