বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:০১

পাকিস্তানের পেশোয়ারে বিস্ফোরণে নিহত ৩৩ জন

পাকিস্তানের পেশোয়ারে বিস্ফোরণে নিহত ৩৩ জন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি জনাকীর্ণ মার্কেটের কাছে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। শুক্রবারও পেশোয়ারের কাছে সরকারি কর্মচারীবাহী একটি বাসে বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়। গত সপ্তাহে খ্রিস্টান সম্প্রদায়ের একটি চার্চে আত্মঘাতী হামলায় অন্তত ৮০ জন নিহত হওয়ার ঘটনার পর এই বিস্ফোরণের খবর এলো।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, স্বাস্থ্যমন্ত্রী শওকত ইউসুফজাইয়ের গাড়িকে লক্ষ্য করে রোববার সকালে এই হামলা চালানো হয়েছে। তাৎক্ষণিকভাবে শওকতের অবস্থা জানা যায়নি।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রোববার সকাল এগারটার দিকে শহরের প্রসিদ্ধ কিসা খাওয়ানি মার্কেটের কাছে বেশ কয়েকটি দোকান ও গাড়িকে লক্ষ্য করে দু’দফায় এ বিস্ফোরণ ঘটানো হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025