শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩২

হামলার আতঙ্কের পর খুলে দেওয়া হল অক্সফোর্ড সার্কাস স্টেশন

হামলার আতঙ্কের পর খুলে দেওয়া হল অক্সফোর্ড সার্কাস স্টেশন

শীর্ষবিন্দু নিউজ: মিশরে ভয়াবহ জঙ্গি হামলার দিনেই আবার লন্ডনে বন্দুকবাজের হামলার আতঙ্ক। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪.৩৭ মিনিটে মধ্য লন্ডনের অক্সফোর্ড সার্কাস স্টেশনে ও বাইরের রাস্তায় বেশ কয়েক রাউন্ড গুলি চলেছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

প্রাথমিকভাবে জানা যায়, এই ঘটনায় এক মহিলা আহত হয়েছেন। স্টেশন খালি করে দেওয়া হয়। সশস্ত্র পুলিশকর্মীরা ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিনও যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত অবশ্য সন্দেহভাজনদের চিহ্নিত করা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত অবশ্য সন্দেহভাজনদের চিহ্নিত করা যায়নি। ঠিক কী ঘটেছে, সেটাও এখনও স্পষ্ট নয়। তবে তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিক তল্লাশির পর কিছু না মেলায় স্টেশন ফের খুলে দেওয়া হয়েছে।

স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষ থেকে জানানো হয়, জঙ্গি হামলা হিসেবেই এই ঘটনাটিকে দেখছে পুলিশ। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের সঙ্গে সশস্ত্র ও নিরস্ত্র পুলিশকর্মীরা এই ঘটনার মোকাবিলা করছেন।

ট্যুইট করে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানায়, অক্সফোর্ড সার্কাস স্টেশনের পাশাপাশি বন্ড স্ট্রিট টিউব স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে ওই অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। যাঁরা সেখানে আছেন, তাঁরা যেন বাড়ির মধ্যেই থাকেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026