মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৬

মিসরে জুমার নামাজের সময় মসজিদে গুলি-বোমা হামলায় নিহত ১৮৪: আহত আরও বহু মুসুল্লি

মিসরে জুমার নামাজের সময় মসজিদে গুলি-বোমা হামলায় নিহত ১৮৪: আহত আরও বহু মুসুল্লি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মিসরে জুমার নামাজের সময় মসজিদে জঙ্গিদের গুলি ও বোমা হামলায় ১৮৪ জন্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বহু মুসুল্লি। শুক্রবার দেশটির উত্তর সিনাই প্রদেশের একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটে। মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, সিনাই প্রদেশের বীর আল আবেদ শহরের একটি মসজিদে জুমার নামাজের সময় সন্দেহভাজন জঙ্গিরা বোমা হামলা করে। এসময় তারা মুসল্লিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে কমপক্ষে ১৮৪ জন নিহত হয়। আহত হয় আরও ৮০ জন মুসল্লি।

এই প্রদেশে ইসলামপন্থী বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ দিন ধরে মিসর যুদ্ধ করে আসছে। ২০১৩ সাল থেকে এই যুদ্ধ আরও তীব্র হয়। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, চার পাশের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে বন্দুকধারীরা মুসল্লিদের ওপর গুলি চালায় এবং বোমা হামলা করে।

অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনী। যারা ওই মসজিদে নামাজ পড়ছিল। ঘটনার পরপরই প্রেসিডেন্ট ফাত্তাহ আল-সিসি নিরাপত্তা বাহিনীর কর্মকমর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026