বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১

যুক্তরাজ্যে অবৈধভাবে কাজের দায়ে ১০ বাংলাদেশি আটক

যুক্তরাজ্যে অবৈধভাবে কাজের দায়ে ১০ বাংলাদেশি আটক

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে বৈধ কাগজপত্র ছাড়া কাজ করার দায়ে ১০ জন বাংলাদেশিকে আটক করেছে ইউনাইটেড কিংডম বর্ডার এজেন্সি (ইউকেবিএ)। এ মাসে ব্রিটেনের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে তাদের ধরেছে ব্রিটিশ ইমিগ্রেশন দফতর। ১০ জনের আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও এ সংখ্যা আরও বাড়তে পারে।

ব্রিটেনে অবৈধভাবে বসবাস ও অনুমতিবিহীন কাজ করার দায়ে এসব কর্মীকে আটকের পাশাপাশি তাদের নিয়োগদাতাদের বিরুদ্ধেও নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা।

গত ২৪ নভেম্বর কভেন্ট্রি টেলিগ্রাফ জানিয়েছে, টাইল হল লেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে ইউকেবিএ। সেখান থেকে ২০ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করা হয়। তার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল অনেক আগেই। দেশে ফেরত পাঠাতে আটক রাখা হয়েছে তাকে।

এদিকে মেইডেনহেডের একটি হাইস্ট্রিট রেস্তোরাঁয় অভিযান চালিয়ে চার বাংলাদেশিকে আটক করেছে ইউকেবিএ। তাদের দু’জন ২৭,একজন ৩৩ ও আরেক জন ৩৭ বছর বয়সী। ওই রেস্তোরাঁর অন্য বাংলাদেশি কর্মীরও ব্রিটেনে বসবাসের আবেদন এখনও মঞ্জুর করেনি দেশটির ইমিগ্রেশন বিভাগ।

মেইডেনহেড অ্যাডভ্যার্টাইজারের খবর অনুযায়ী, এর আগেও অবৈধভাবে কাজ করার দায়ে হাওয়েলি নামের ওই রেস্তোরাঁ থেকে চার বাংলাদেশিকে আটক করা হয়। প্রতিষ্ঠানটিকে ইতোমধ্যে ৯০ হাজার পাউন্ড জরিমানা গুনতে বলা হয়েছে।

নিউহাম রেকর্ডার জানায়, লন্ডনের ফরেস্ট গেটের একটি বুচারে অভিযান চালিয়ে গত সপ্তাহে এক বাংলাদেশিকে আটক করা হয়। মালডন স্ট্যান্ডার্ডের খবর, মালডনের কারি নাইটস রেস্তোরাঁ থেকে পাঁচ বাংলাদেশিকে ধরেছে ইউকেবিএ।

যুক্তরাজ্য জুড়ে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান চলমান রয়েছে। এ কারণে দেশটিতে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসরত ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026