মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৬

প্রয়াত বাদশাহ আব্দুলাহর ছেলেকে শতকোটি ডলারে মুক্তি দিল সৌদি সরকার

প্রয়াত বাদশাহ আব্দুলাহর ছেলেকে শতকোটি ডলারে মুক্তি দিল সৌদি সরকার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: একশ কোটি ডলারের বিনিময়ে গ্রেপ্তার হওয়ার তিন সপ্তাহেরও বেশি সময় পর মুক্তি পেয়েছেন দুর্নীতির অভিযোগে আটক সৌদি প্রিন্স মিতেব বিন আবদুল্লাহ।

কর্মকর্তাদের বরাত দিয়ে আজ বুধবার বিবিসি অনলাইন ও দ্য নিউ আরবের খবরে এ কথা জানানো হয়।

প্রিন্স মিতেব প্রয়াত বাদশাহ আবদুল্লাহর ছেলে। একসময় তাঁকেই সৌদি সিংহাসনের উত্তরাধিকারী বলে মনে করা হতো।

তিনি ১০০ কোটি ডলারে তাঁর মুক্তির ব্যাপারে সমঝোতা করেছেন বলে শোনা যাচ্ছে। এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে মিতেবের মতো আরও তিন প্রভাবশালী ব্যক্তি বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে মুক্তির বিষয়ে সৌদি সরকারের সঙ্গে সমঝোতা করেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান নেতৃত্বে এ অভিযানে ২০০ জন বিশিষ্ট সৌদি নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে ১১ জন মন্ত্রী, যাদের অনেকেই হচ্ছেন সৌদি রাজপুত্র, ধনকুবের ব্যবসায়ী এবং কিছু শীর্ষ কর্মকর্তা।

প্রয়াত সৌদি বাদশাহ আবদুল্লাহর সন্তান প্রিন্স মিতেব দেশটির ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

শক্তিশালী মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি একসময় দেশটির উত্তরাধিকারী হয়ে ওঠেছিলেন। কিন্তু পিতার মৃত্যু ও বাদশাহ সালমানের উত্থানে তিনি স্বপ্নপূরণে ব্যর্থ হন।

নভেম্বরের ৪ তারিখ থেকে অন্যান্যদের সাথে তিনিও রিয়াদে রিটজ কার্টলনে বন্দি ছিলেন। বিলাশবহুল হোটেলটিতে এখনো আটক আছেন বাকীরা। মুতায়িবের বোন প্রিন্সেস বাসমা বিনতে আবদুল্লাহ বৃহস্পতিবার তার মুক্তির খবর নিশ্চিত করেন।

মুতায়িবের স্ত্রীর বোন প্রিন্সেস নওফ বিনতে আবদুল্লাহ বিন মোহাম্মদ আল সৌদ এক টুইটার বার্তায় তার নিরাপদে ফিরে আসায় আল্লাহর প্রতি প্রশংসাজ্ঞাপন করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026