মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৮

ইভাঙ্কাকে ডিনারে কী খাওয়াচ্ছেন শাহরুখ

ইভাঙ্কাকে ডিনারে কী খাওয়াচ্ছেন শাহরুখ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারত সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ও তার উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্পের সম্মানে গ্র্যান্ড ডিনারের আয়োজন করেছে ভারত সরকার।

আর হায়দরাবাদের ফলকনামা প্যালেসের এ ডিনার আয়োজনের দায়িত্ব পড়েছে বলিউডের কিং খান শাহরুখের ওপর।

দায়িত্ব পেয়েই বলিউডের একঝাঁক তারকাকে নিয়ে ঝমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাজকীয় ভুরিভোজের আয়োজনের পরিকল্পনা করেছেন শাহরুখ খান। স্বভাবতই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ের মন জয় করতে বলিউড বাদশা কোনো স্পেশাল মেনুর আয়োজন করেছেন তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে সবার মধ্যে।

জানা গেছে, ইভাঙ্কার জন্য শাহরুখের মেনুতে রয়েছে মোরগ পিস্তা কা সালান, সীতাফল কুলফি, দই কাবাব, গোশত সিকমপুরি কাবাব ও কুবানি কে মালাই কোফতা।

উল্লেখ্য, মঙ্গলবার থেকে ইভাঙ্কার তিন দিনের ভারত সফর শুরু হয়েছে। তিনি ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে হায়দরাবাদে ‘গ্লোবাল এনট্রাপ্রেনারশিপ সামিটে’ (জিইসি) যোগ দিয়েছেন। হায়দরাবাদে ইভাঙ্কার নিরাপত্তায় রয়েছেন ১০ হাজার নিরাপত্তাকর্মী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026