রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৭

সাজার প্রতিবাদে আদালতেই বিষপান

সাজার প্রতিবাদে আদালতেই বিষপান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিচারক রায় ঘোষণা করছেন। আগের দুই আসামির দোষ প্রমাণ হওয়ায় ২৫ ও ২০ বছর করে জেল দেওয়া হয়েছে। তৃতীয় আসামির ২০ বছরের কারাদণ্ডের রায় ঘোষণার পরই তিনি পকেট থেকে একটি ছোট বোতল বের করলেন।

চিৎকার করে বললেন, আমি যুদ্ধাপরাধী নই। এ বিচার মানি না। আমি এখন বিষ খাচ্ছি। এরপর তিনি বোতলটি থেকে কিছু তরল পদার্থ পান করেন।

বুধবার জাতিসংঘের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বসনিয়া ক্রোটের এক বিচারের আপিলের রায় ঘোষণার সময় এ ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, ওই আসামির নাম স্লোবোদান প্রালজাক। এরপর আদালত রায় ঘোষণা স্থগিত করেছে।

১৯৯২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বসনিয়ায় মুসলিমদের উপর অত্যাচার, অপহরণ ও হত্যার ঘটনায় বসনিয়া ক্রোটের ছয় রাজনীতিক ও সামরিক নেতার বিরুদ্ধে ২০১৩ সালে অভিযোগে গঠন করা হয়। এ মামলায় ট্রাইব্যুনাল বুধবার তার শেষ রায় দিচ্ছিল।

বসনিয়ার রাজধানী সারাজেভো থেকে ডেনিস ডিজিডিক জানান, আদালত চত্বরে পুলিশ ও অ্যাম্বুলেন্স মোতায়েন ছিল। স্লোবোদান প্রালজাককে প্রথম মামলায় ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এসময় তিনি এর প্রতিবাদ করেত থাকেন্ আর তরলটি পান করেন।

এ সময় বিচারক আদালতের কার্যক্রম স্থগিত করেন। এছাড়া প্রালজাকের কাছে থাকা বোতলটি আদালত থেকে না নেওয়ার নির্দেশ দেন। এখন কী হবে তা দেখার জন্য অপেক্ষা করছেন বলে জানান ডেনিস ডিজিডিক।

সাবেক যুগোস্লাভিয়ায় বিভিন্ন যুদ্ধাপরাধের জন্য গঠিত এই ট্রাইব্যুনাল আগামী মাসে বন্ধ হবে। এর আগে এটিই ছিল তার শেষ মামলা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026