বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৪

নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কেঁদে উঠে আদুরি

নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কেঁদে উঠে আদুরি

শীর্ষবিন্দু নিউজ: নদী আমাকে ইস্ত্রি দিয়ে গায়ে ছেঁকা দিতো, ব্লেড দিয়ে শরীরে খুঁচাতো। আমাকে ভাত খেতে দিতো না। ভাতের বদলে রাতে মুড়ি দিতো। সব সময় কথায় কথায় মারধর করতো। গতকাল ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে গৃহকর্ত্রীর নির্যাতনের শিকার আদুরি নিজেই এসব কথা জানায়।

আদুরিদের বাড়ি পটুয়াখালীর বাউফলের জৈনকাঠি গ্রামে। বছর আটেক আগে বাবা আবদুল খালেক মারা যাওয়ার পর নয় সন্তান নিয়ে গ্রামেই থাকছিলেন শাফিয়া (৬০)। দুই বছর আগে ঢাকায় কাজে আসে আদুরি।

অন্যদিকে আতঙ্কে আছে আদুরির গোটা পরিবার। তার উপরে নির্যাতনের ফলে পরিবারের সদস্যরা মামলা করায় বিভিন্ন দিক থেকে তাদেরকে হুমকি দেয়া হচ্ছে। যারা আদুরিকে ঢাকা এনেছিল তারা এখন পর্যায়ক্রমে ফোন দিয়ে মামলা তুলে ফেলার জন্য চাপ দিচ্ছে। যদি তারা মামলা না তুলে তাদেরকে মেরে ফেলবে বলেও হুমকি দিয়েছে।

আদুরির মা শাফিয়া বেগম মেয়ের পাশে বসে চিন্তা করছেন তিনি মেয়েকে নিয়ে গ্রামে ফিরে যেতে পারবেন কিনা। অন্যদিকে গ্রামে থাকা তার সন্তানগুলোকে নিয়ে চিন্তায় দিন পার করছেন। তাদেরকেও নানাভাবে হুমকি দিচ্ছে চুন্নু মিয়া। এজন্য তারা গ্রামের এক মুরব্বিকে নিয়ে গিয়ে থানায় জিডি করে রেখেছেন। আদুরির মামা নজরুল জানান গ্রামের যাদের মাধ্যমে ১১ বছরের আদুরিকে ঢাকায় পাঠানো হয়েছিল, নির্যাতনের ঘটনা পুলিশকে জানানোয় তারা হুমকি দিচ্ছে।

তিনি আরও বলেন, আমি যে জায়গায় কাজ করি সেখানের বাড়িওয়ালা আমাকে বলছে আমি যাতে মামলা তুলে ফেলি। তা নাহলে আমাদেরকে ঢাকাও থাকতে দেবে না এমনকি গ্রামের বাড়িতেও থাকতে দিবে না। অন্যদিকে আদুরী এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তত্ত্বাবধায়ক ডা. বিলকিস বেগম বলেছেন, গতকাল আদুরীর উন্নত চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড ১৩ ধরনের পরীক্ষা করতে দিয়েছে। এর রিপোর্টও তাদের হাতে এসে পৌঁছেছে।

এতে দেখা তার রক্তে হিমোগ্লোবিন কম, মাথার হাড় ফেটে গেছে, লিভার বড় হয়ে গেছে এবং লিভারে পানি আছে। গত ২৩শে সেপ্টেম্বর ক্যান্টনম্যান্ট এলাকার একটি ময়লার স্তূপ থেকে অচেতন অবস্থায় আদুরিকে উদ্ধার করা হয়। নির্যাতনের পর তাকে ফেলে রাখা হয়েছিল সেখানে। নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী নওরীন জাহান নদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026