মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:১৮

ঈদ ও পূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় নতুন নোট

ঈদ ও পূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় নতুন নোট

শীর্ষবিন্দু নিউজ: মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ-উল আযহা ও হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা সামনে রেখে রাজধানীবাসীর জন্য তফসিলি ব্যাংকের ১১টি শাখা থেকে বিশেষ ব্যবস্থায় নতুন নোট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২ অক্টোবর বুধবার থেকে এ কার্যক্রম শুরু হয়ে চলবে ১০ অক্টোবর পর্যন্ত। একই সঙ্গে দেশের তফসিলি ব্যাংকগুলোর সব শাখা সারা দেশের সাধারণ গ্রাহকের নতুন টাকা দেবে।

জানা যায়, এ বছর আমরা কোরবানির ঈদ ও দুর্গাপূজা সামনে রেখে বাজারে ২২ হাজার কোটি টাকা সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে। এরমধ্যে ১০ হাজার কোটি টাকার নতুন নোট এবং বাকি ১২ হাজার কোটি টাকার পুরনো নোট থাকবে। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১১টি শাখা থেকে রাজধানীবাসীর কাছে নতুন নোট সরবরাহ করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যে সব শাখা থেকে নতুন নোট প্রদান করা হবে সেগুলো হলো- অগ্রণী ব্যাংক (প্রেসক্লাব শাখা), সোনালী ব্যাংক (রমনা শাখা), জনতা ব্যাংক (নিউমার্কেট শাখা), অগ্রণী ব্যাংক (এলিফ্যান্ট রোড শাখা), পূবালী ব্যাংকের (সদরঘাট শাখা), সোস্যাল ইসলামী ব্যাংক (বসুন্ধরা সিটি শাখা), সোনালী ব্যাংক (বঙ্গবন্ধু এভিনিউ শাখা), ডাচ-বাংলা ব্যাংক (গুলশান শাখা), সাউথ-ইস্ট ব্যাংক (কারওয়ান বাজার শাখা), প্রাইম ব্যাংক (মালিবাগ শাখা) এবং ইসলামী ব্যাংক (যাত্রাবাড়ী শাখা)




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026