সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৪

অ্যাঞ্জেলিনা জোলি হতে গিয়ে ৫০ বার অস্ত্রোপচার

অ্যাঞ্জেলিনা জোলি হতে গিয়ে ৫০ বার অস্ত্রোপচার

অন্যকিছু ডেস্ক: ইরানের তরুণী বছর উনিশের সাহার তাবার। ছোটবেলা থেকেই তিনি অ্যাঞ্জেলিনা জোলির বড় ফ্যান। হঠাৎই তার ঝোঁক চাপে প্রিয় অভিনেত্রীর মুখের আদলে নিজেকে সাজানো।

সেই ঝোঁকে নাকি নিজের মুখম-লের ৫০টি অস্ত্রোপচারও করিয়ে ফেলেন তাবার। কিন্তু তার পর যা হল তা দেখে শিউরে উঠেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় তাঁর ‘নতুন রূপ’-এর জন্য রীতিমতো ট্রোলড হচ্ছেন তাবার।

দ্য সান পত্রিকার রিপোর্টে প্রকাশিত হয়, তাবার নাকি জেদ ধরেছিলেন অ্যাঞ্জেলিনা জোলির মতো মুখ-লকে তৈরি করতে তিনি যা দরকার হয় তাই-ই করবেন।

সেই মতো অস্ত্রোপচারের সিদ্ধান্তও নিয়ে ফেলেন। শুধু তাই নয়, ডায়েট কন্ট্রোলও এমন ভাবে শুরু করেন যে একটা সময় দেখা যায়, তার ওজন ৪০ কেজিতে গিয়ে দাঁড়িয়েছে!

কিন্তু এ কী! অস্ত্রোপচারের পর দেখা যায়, অ্যাঞ্জেলিনা জোলি তো দূরে থাক, নিজের আগের রূপের থেকেও ‘কুৎসিত’ দেখতে হয়ে যান!

নিজের নতুন রূপের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই ট্রোলড হতে থাকেন তাবার। কেউ কেউ তাঁকে ‘জম্বি’র সঙ্গে তুলনা করেছেন। কেউ আবার কটাক্ষ করে বলেছেন, কে তার মুখের উপর বোমা ফেলেছে, যে এমন দশা হয়েছে! অনেকেই আবার তাবারের এই কর্মকা-কে ‘পাগলামো’ বলে ভৎসনাও করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026