সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭

হোম অফিসের বিরুদ্ধে বাংলাদেশী সলিসিটরস ফার্মের হাইকোর্টে জয়লাভ

হোম অফিসের বিরুদ্ধে বাংলাদেশী সলিসিটরস ফার্মের হাইকোর্টে জয়লাভ

ইব্রাহিম খলিল: বাবার সূত্রে ব্রিটেনে আসা এক বাংলাদেশীকে দেশে ফেরত পাঠানো সংক্রান্ত মামলা হোম অফিসের বিরুদ্ধে- হাইকোর্টে জয়লাভ করেছে। রাইট অব এবোর্ড নামের এই মামলা জয়লাভের ফলে- এখন থেকে এ সংক্রান্ত মামলায় আর কাউকে দেশে ফেরত পাঠাতে পারবেনা হোম অফিস। চুড়ান্ত জাজমেন্টে বিচারক এটিকে রিপোর্টেড কেইস হিসেবে স্বীকৃতি দিয়েছেন। যার নির্দেশনা দেশের সকল ল‘ওয়ার কোর্টকে মেনে চলতে হবে।

সানু মিয়া বার্সাস সেক্রেটারী অব স্টেইট নামের মামলার বিস্তারিত জানাতে শুক্রবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। মামলা পরিচালনাকারী ল‘ফার্ম কালাম সলিসিটরস। সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্টানটির প্রিন্সিপাল মোহাম্মদ আবুল কালাম। হাই কোর্টের জুডিশিয়াল রিভিউতে মামলা লড়েন- ব্রিটিশ বাংলাদেশী তরুন ব্যারিস্টার শাহাতাত করিম। সংবাদ সম্মেলনে তিনি বলেন- এই মামলা ভুক্তভোগিদের জন্য মাইলফলক হিসেবে কাজ করবে।

এ ছাড়াও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইমিগ্রেশন জাজ বেলায়েত হোসেন, সলিসিটর সুহুল আহমদ মকু, ব্যারিস্টার আতাউর রহমান, ব্যারিস্টারওয়াসিকুর রহমান তালুকদারসহ আরো অনেকে। বক্তারা বলেন, বাংলাদেশী কমিউনিটিতে এ ধরনের মামলায় অনেকেই সমস্যা পড়েছেন। এর চ্যালেঞ্জ হওয়া উচিত। এ ধরনের কেইসে আবেদনকারীদের ভিসা সংক্রান্ত সকল ডকুমেন্ট সংরক্ষনে মনোযোগী হওয়া জরুরী বলে মত দেন তারা।

আপীলে জয়লাভ করে ২০০২ সালে ব্র্রিটিশ নাগরিক বাবার সূত্রে ব্রিটেন আসেন বাংলাদেশী সানু মিয়া। পরবর্তীতে তিনি তার ৬ সন্তান ও স্ত্রীকেও ব্রিটেন আনেন। ২০১১ সালে তিনি ব্রিটিশ পাসপোর্টের জন্য আবেদন করলে ২০১৪ সালে হোম অফিস তাকে ইন্টারভিউ করে আবেদন রিফিউজ করে দেয়। কারন হিসেবে বলা হয়- তার কাগজপত্র এবং বাবার ব্রিটিশ নাগরিকত্ব জেনুইন নয়।

এর পর ২১০৫ সালের দিকে তার এই মামলা গড়ায় হাইকোর্টে। মামলার পুরো কার্যক্রম পরিচালনা করেন- ইস্ট লন্ডনের সুপরিতি ল‘ফার্ম কালাম সলিসিটরস। ২৪ অক্টোবর দিনব্যাপী হয় মামলার শুনানী। ১৭ নভেম্বর আসে পূর্নাঙ্গ রায়। হাইকোর্টের ডেপুটি জাজ লেডি আলেকজান্দ্রা মার্কস সিবিই- রায় ঘোষনা করেন। রায়ে হোম অফিস, ফরেন এন্ড কমনওয়েলথ অফিস এবং পাসপোর্ট অফিসের, গাফলাতির ব্যাপারে চরম সমালোচনা করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026