রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৫

বৃটিশ উপপ্রধানমন্ত্রী ডেমিয়ান গ্রিনের সরকারি কম্পিউটারে কয়েক হাজার পর্নো ছবি

বৃটিশ উপপ্রধানমন্ত্রী ডেমিয়ান গ্রিনের সরকারি কম্পিউটারে কয়েক হাজার পর্নো ছবি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র ডি ফ্যাক্টো উপপ্রধানমন্ত্রীর বিরুদ্ধে পর্নো ছবি রাখার অভিযোগ উঠেছে। তার সরকারি কম্পিউটারে এই ছবি পাওয়া গেছে। স্কটল্যান্ড ইয়ার্ডের সাবেক এক গোয়েন্দা এ তথ্য জানিয়েছেন।

ফলে নতুন করে সংকটে পড়লো থেরেসা মে’র সরকার। খবর সিএনএনের।

স্কটল্যান্ড ইয়ার্ডের সাবেক গোয়েন্দা নেইল লুইস জানিয়েছেন, ২০০৮ সালে এক অভিযানে উপপ্রধানমন্ত্রী ডেমিয়ান গ্রিনের সরকারি কম্পিউটারে কয়েক হাজার পর্নো ছবি পাওয়া যায়।

তিনি বলেন, এতো পরিমাণ পর্নো ছবি দেখে আমি নিজেও হতবাক হয়েছিলাম। আর গ্রিন যে ওই ছবিগুলো দেখেছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নতুন করে এ তথ্য আগে থেকেই টালমাটাল মে সরকারকে আরো বেকায়দায় ফেলেছে।

কেননা বিভিন্ন ইস্যু নিয়ে আগে থেকেই সমালোচনার মধ্যে রয়েছে থেরেসা মে’র সরকার। এরই মধ্যে গ্রিনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে গেছে।

এদিকে গ্রিনের বিরুদ্ধে সাংবাদিক কেইট ম্যাল্টবাইয়ের এক অভিযোগ নিয়ে তদন্ত হচ্ছে। যদিও গ্রিন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

গেলো মাসে সানডে টাইমসে এক প্রতিবেদনে গ্রিনের কম্পিউটারে পর্ণো ছবি পাওয়ার তথ্য জানানো হয়। কিন্তু গ্রিন তখন তা অস্বীকার করেছিলেন। যদিও তার এ অস্বীকারে বিস্ময় প্রকাশ করেছিলেন নেইল।

তিনি বলেন, আমি নিজেই কম্পিউটার তল্লাশি করে এসব পর্নো ছবি পেয়েছিলাম। তবে এবার গ্রিন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026