সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১

ক্যাটরিনার সঙ্গে প্রথম দেখা হওয়ার মূহুর্তের স্মৃতি শেয়ার করলেন সালমান

ক্যাটরিনার সঙ্গে প্রথম দেখা হওয়ার মূহুর্তের স্মৃতি শেয়ার করলেন সালমান

বিনোদন ডেস্ক: তাদের প্রথম দেখা হয়েছিল ঠিক ১৬ বছর আগে। তারা অর্থাৎ সালমান খান এবং ক্যাটরিনা কইফ। ক্যাটরিনার সঙ্গে প্রথম দেখা হওয়ার মূহুর্তের স্মৃতি সম্প্রতি শেয়ার করেছেন এই বলিউড অভিনেতা।

ক্যাটরিনার পথ চলার শুরু সালমানের হাত ধরেই। সেখান থেকেই বন্ধুত্ব। তাদের সম্পর্কের গসিপ এখনও শোনা যায় ইন্ডাস্ট্রিতে। তবে ২০০৯ সালে তাদের ব্রেকআপ হয়ে যায়।

আসন্ন ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে স্ক্রিন শেয়ার করছেন সালমান ও ক্যাটরিনা। সম্প্রতি এই ছবির প্রচারে সালমান বলেন, বাড়ির একটা পার্টিতে প্রথম ক্যাটরিনাকে দেখেছিলাম। ওকে দেখে মনে হয়েছিল, পৃথিবীর মিষ্টি মেয়েদের একজন, আমার বোন এবং বন্ধুদের সঙ্গে ওর আলাপ ছিল। কিন্তু ও আমাকে চিনত না।

আলি আব্বাস জাফরের পরিচালনায় টাইগার জিন্দা হ্যায় ছবির ট্রেলারে সালমান-ক্যাটরিনার কেমিস্ট্রি ইতিমধ্যেই পছন্দ হয়েছে দর্শকদের। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026