শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫২

সিলেটে পাথর কোয়ারি দখলে আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সিলেটে পাথর কোয়ারি দখলে আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর এলাকায় পাথর কোয়ারির জমি দখল কেন্দ্র করে স্থানীয় দুই আওয়ামী লীগ নেতার অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, কোয়ারির জমি দখল কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী এবং স্থানীয় দরবসত ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামাল আহমেদের বিরোধ চলে আসছিল।

তারই জের ধরে রোববার উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

জৈন্তাপুর থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, পাথর কোয়ারির একটি গর্ত দখল নিয়ে সংঘর্ষ বাধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তিনি আরও জানান, আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026