শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১৬

আসছে তীব্র শৈত্যপ্রবাহ: নাকাল হবে গোটা দেশ

আসছে তীব্র শৈত্যপ্রবাহ: নাকাল হবে গোটা দেশ

শীর্ষবিন্দু নিউজ: বায়ু প্রবাহের ধরন পাল্টে যাওয়ায় এবার শীতের তীব্রতা বেশি হবে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে জানুয়ারি পর্যন্ত বেশ কয়েকটি মাঝারি ও তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাবে। জানুয়ারিতে তাপমাত্রা নেমে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

শীতের সকাল ছোট দিন। সূর্যের সোনালী আলোর জন্যে আনচান করে মন। মায়ের আঁচল ঢেকে বসে আদরের পিঠা। বড়দের আয়েশ করে গরম চায়ে চুমুক। কখনো ঘন কুয়াশা কখনো আবার কনকনে ঠান্ডা। শীতের সময়ে বাংলার প্রাণ প্রকৃতির চিরায়ত রূপ।

আবহাওয়াবিদেরা বলছেন, চলিত বছর অক্টোবরে নিম্নচাপ হওয়ায় নভেম্বরের শুরু থেকেই উত্তর ও উত্তর পুর্বদিকে থেকে বইছে মৃদু শীতল হাওয়া।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন- তুরস্ক, আফগানিস্তান হয়ে ভারতের উত্তর প্রদেশ ও বিহার অঞ্চল ওপর দিয়ে প্রবাহিত হয়ে সাইবেরিয়ার শীতল বাতাস প্রবেশ করেছে বাংলাদেশে। আবহাওয়ার গবেষণা অনুযায়ী, এবার সাইবেরিয়ার শীতল বাতাসের পাশাপাশি উর্ধ্বাকাশের জেট উইন্ড বা হিমেল হাওয়া ডিসেম্বরের শেষের দিকে নীচে নেমে আসবে।

নগরবিদেরা বলছেন, গ্রামীণ এলাকার তুলনায় বরাবরই শীতের তীব্রতা নগরে কিছুটা কম থাকে। দিনে দিনে রাজধানীর জনবহুল এলাকাগুলো একেকটি একক তাপ বলয়ে পরিণত হচ্ছে, ফলে খোলা উদ্যানের তাপমাত্রা এসব এলাকার চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম।

আবহাওয়াবিদেরা জানান, ডিসেম্বরের মাঝামাঝিতে মৃদু আর শেষ দিকে মাঝারী আকারের শৈত্য প্রবাহ এবং জানুয়ারীতে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহে নাকাল হবে গোটা দেশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026