মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৮

আরব দুনিয়ার স্বপ্নপুরী আমিরাতের অজানা ৬টি তথ্য

আরব দুনিয়ার স্বপ্নপুরী আমিরাতের অজানা ৬টি তথ্য

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিলাসে, আভিজাত্যে অতুলনীয় এক দেশ সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের কাছে আরব দুনিয়ার এ দেশ যেন ঠিক এক স্বপ্নপুরী। পশ্চিম এশিয়ার ওমান উপসাগর ও পারস্য উপসাগর ঘেরা এই দেশের রয়েছে অফুরান তেলের খনি, প্রাচুর্য ও বৈভবের সংমিশ্রণে তৈরি এই দেশ যেন স্বপ্নালোক। চলুন জেনে নিই সেই স্বপ্নালোক সম্পর্কে কিছু অজানা তথ্য-

১. সাতটি আমিরশাহিকে সংযুক্ত করে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করে আরব দুনিয়ার এই দেশ। দেশের রাজধানী আবু ধাবি হল বৃহত্তম আমিরশাহি। গোটা দেশের আয়তনের ৮৭ শতাংশ রাজধানীর দখলে। ক্ষুদ্রতম হল আজমান, মাত্র ২৫৯ কি.মি যার আয়তন।

২. যদিও আবু ধাবি বৃহত্তম তবুও জনসংখ্যায় এগিয়ে দুবাই আমিরশাহি। আর কে না জানে জনপ্রিয়তায় দুবাই-ই হল বিশ্বের অগ্রণী ভ্রমণস্থান।

৩. আমিরাতে ভিনদেশিদেরই আধিক্য বেশি। আরব দুনিয়ার বাসিন্দা এখানে সংখ্যায় খুবই নগন্য। মোট জন সংখ্যার ২৭.১৫ শতাংশ ভারতীয়, ১২.৫৩ শতাংশ পাকিস্তানি, ১১.৩২ শতাংশ আমিরাতি, ৭.৩১ বাংলাদেশি, ৩.১৩ শ্রীলঙ্কান ও অন্যান্য জাতির লোক ৩৮.৫৬ শতাংশ।

৪. আমিরাতে আছে গোল্ড এটিএম। হ্যাঁ, ঠিক পড়েছেন- সোনা। সেই এটিএম-এ টাকা ঢুকালেই মিলবে দামি গয়না ও সোনার ঘড়ির মতো জিনিস।

৫. দেশটির বিশ্বের উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফার ৮০ তলার উপরে যাঁরা বাস করেন তাঁদের রমজানের সময় অতিরিক্ত ২-৩ মিনিট অপেক্ষা করতে হয় ইফতারের জন্য। কারণ, উঁচুতে সূর্যকে বেশ কিছুক্ষণ দেখতে পান তাঁরা।

৬. আবু ধাবির মাসদার শহর পুরোপুরি সৌরশক্তি ও অন্যান্য বিকল্প শক্তিতে নির্ভরশীল। প্রাইভেট গাড়ি এ শহরে নিষিদ্ধ। পরিবহণ ব্যবস্থা এখানে ইলেকট্রিক গাড়ি, পরিশুদ্ধশক্তির গাড়ি এবং ব্যক্তিগত পড কারের উপরই টিকে রয়েছে। ভাবুন, দূষণের কোনও নামগন্ধ নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026