শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৩

টাওয়ার হ্যামলেটসে ভাড়াটিয়াদের অধিকার বিষয়ে বিশেষ মিটিং ১১ই ডিসেম্বর

টাওয়ার হ্যামলেটসে ভাড়াটিয়াদের অধিকার বিষয়ে বিশেষ মিটিং ১১ই ডিসেম্বর

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটসের প্রাইভেট রেন্টার্স অর্থাৎ ব্যক্তি মালিকানাধীন ঘরের ভাড়াটেদের অধিকারসমূহ সম্পর্কে অবহিত করতে বিশেষ সভা আগামী ১১ ডিসেম্বর সোমবার ইস্ট লন্ডন মসজিদের মারিয়াম সেন্টারে অনুষ্ঠিত হবে।

সোমবার ১১ ডিসেম্বর বিকাল ৫.৩০টা থেকে ৭.৩০টা পর্যন্ত অনুষ্ঠেয় এই সভায় টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস এবং ডেপুটি মেয়র ও হাউজিং বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর সিরাজুল ইসলাম এই সভায় বক্তব্য রাখবেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

এছাড়া কাউন্সিলের কর্মকর্তারা প্রাইভেট রেন্টার্স চার্টার নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করবেন। উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে বারার গুরুত্বপূর্ণ হাউজিং ও কমিউনিটি পার্টনারদের সাথে ঘনিষ্টভাবে কাজ করার মাধ্যমে টাওয়ার হ্যামলেটস’ প্রাইভেট রেন্টার্স চার্টার কার্যকর করে। ব্যক্তি মালিকানাধীন প্রোপার্টির ভাড়াটিয়াদের অধিকার সুরক্ষার জন্য গৃহিত এই সনদের মূল বক্তব্য হচ্ছে, প্রত্যেক প্রাইভেট রেন্টার বা বেসরকারী ভাড়াটিয়ারই নিরাপদ ও সুরক্ষিত ঘরে বাস করার এবং তাতের ল্যান্ডলর্ড বা এজেন্টের কাছ থেকে ন্যায়সঙ্গত আচরণ পাওয়ার অধিকার রয়েছে।

এই চার্টারের মূল উদ্দেশ্য হচ্ছে প্রাইভেট রেন্টার্সরা যাতে তাদের আইনী অধিকারগুলো সম্পর্কে সম্পূণ সচেতন থাকেন এবং যদি কোন ল্যান্ডলর্ড মৌলিক মানদন্ড অনুস্মরন করতে ব্যর্থ হন, তাহলে অধিকার অনুযায়ি পদক্ষেপ গ্রহণে সাহায্য নিশ্চিত করা। ভাড়াটিয়াদের অধিকারসমূহের একটি নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ভাষায় প্রকাশিত এই গাইড বা নির্দেশিকার পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ তথ্যাদি কাউন্সিলের ওয়েবসাইট (www.towerhamlets.gov.uk/renterscharter) এ পাওয়া যাচ্ছে।

টাওয়ার হ্যামলেটসে বিপুল সংখ্যক লোক ব্যক্তি মালিকানাধীন প্রোপার্টিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে থাকেন। অধিকাংশ বাড়ির মালিক ও এজেন্টই ভালো ও পেশাদার সার্ভিস প্রদান করছেন। মাত্র গুটি কয়েক ল্যান্ডলর্ড রয়েছেন যারা তাদের আইনী দায়দায়িত্বকে উপেক্ষা করে থাকেন। প্রাইভেট রেন্টেড বাড়ি-ঘরের মান উন্নত করতে মেয়র হিসেবে আমি পদক্ষেপ নিচ্চিছ এবং যারা আইন ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আমরা কখনোই পিছপা হবোনা।

টাওয়ার হ্যামলেটসের স্ট্যাটুটরি ডেপুটি মেয়র এবং কেবিনেট মেম্বার ফর হাউজিং, কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, ভালো মানের ঘরে থাকাটা স্থানীয় বাসিন্দাদের কাছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় এবং এটি কাউন্সিলেরও অন্যতম একটি অগ্রাধিকার। আমরা জানি যে, আমাদের এই বারায় হাউজিং ব্যয় অনেক বেশি। আমাদের বারার জনসংখ্যার আকারও অনেক বড় এবং এটি ক্রমবর্ধমান। ব্যাক্তি মালিকানাধিন বাড়ি ঘরের ওপর অব্যাহত চাপটা ল্যান্ডলর্ড এবং এজেন্টদের জন্য তাদের দায় দায়িত্ব উপেক্ষার কিংবা ভাড়াটেদের সাথে সম্মান ও সৌজন্যতামূলক আচরণ না করার পেছনে অজুহাত হতে পারেনা। প্রাইভেট রেন্টার্স চার্টার কার্যকর করার পর থেকে অনেক স্থানীয় ও জাতীয় পর্যায়ের অংশিদাররা বেসরকারী ভাড়াটিয়াদের সুরক্ষা প্রদান এবং তারা যাতে তাদের অধিকারসমূহ সম্পর্কে অবহিত হন তা নিশ্চিত করতে আমাদের অঙ্গিকারকে অনুস্মরণ করে যাচ্ছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026