বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:০৬

ফের মুম্বাই পুলিশের কবলে সল্লু খান

ফের মুম্বাই পুলিশের কবলে সল্লু খান

বিনোদন ডেস্ক: গাড়ির জানালার কাচে রং না রাখার বিধান থাকলেও তা না মানার কারণে মুম্বাই ট্রাফিক পুলিশের সতর্কবার্তা পেলেন ‘দাবাং’ তারকা সালমান খান। এর আগে মুম্বাইয়ের পুলিশের কাছে ধরা পড়ে খবরের শিরোনাম হয়েছিলেন বলিউডের তারকা বিদ্যা বালান ও অজয় দেবগন।

সম্প্রতি সালমান তাঁর গাড়িতে চেপে দক্ষিণ মুম্বাইয়ে যাওয়ার পথে ওরলি এলাকায় গাড়িটি থামিয়ে দেয় মুম্বাই ট্রাফিক পুলিশ। হালকা রং করা কাচের জানালা দেখে গাড়িটি থামানোর পর ভেতরে সালমানকে দেখতে পায় পুলিশ। মিষ্টি হাসি উপহার দিয়ে পুলিশের সঙ্গে সৌজন্য বিনিময় করেন সালমান। তাঁর মতো জনপ্রিয় তারকাকে পেয়ে কঠোর না হয়ে বরং গলেই যান পুলিশের সদস্যরা। তাঁরা নিজেদের মোবাইল ফোনে সালমানের সঙ্গে ছবিও তোলেন। এরপর হালকা সতর্কবার্তা জানিয়ে সালমানকে ছেড়ে দেওয়া হয়। এক খবরে এমনটিই জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।

গাড়িতে রং করা কাচের জানালা থাকায় এখন পর্যন্ত একাধিকবার ট্রাফিক পুলিশের সতর্কবার্তা পেয়েছেন ‘ডার্টি পিকচার’ তারকা বিদ্যা বালান। সতর্কবার্তা পাওয়ার পাশাপাশি প্রতিবারই জরিমানা গুনতে হয়েছে তাঁকে। তার পরও গাড়ির জানালা থেকে রং ওঠাননি তিনি। উল্টো গাড়িতে রং করা কাচের জানালা রাখতে দেওয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ করেছেন তিনি। এর পেছনে বিদ্যার অজুহাত, সূর্যের আলো নাকি একদমই সহ্য করতে পারেন না তিনি।

অন্যদিকে, গত ১৫ আগস্ট শুটিং শেষে নিজের গাড়িতে চেপে ঘরে ফেরার পথে অজয় দেবগনের গাড়ি থামিয়ে দিয়েছিল ট্রাফিক পুলিশ। গাড়িতে রং করা কাচের জানালা থাকায় অজয়ের গাড়ির চালকের লাইসেন্সও নিয়ে নেয় পুলিশ। সে সময় তারকাখ্যাতি কাজে লাগিয়ে পুলিশকে প্রভাবিত করার চেষ্টা না করে খুশিমনেই আইন মেনে নেন অজয়। দ্রুত গাড়ির জানালা থেকে রং উঠিয়ে সত্যতা যাচাইয়ের জন্য পরদিন সকালেই গাড়িটি থানায় পাঠিয়ে দেন তিনি। বলিউডের অন্যতম জনপ্রিয় একজন তারকার কাছ থেকে আইনের প্রতি এমন শ্রদ্ধাশীল আচরণ পেয়ে তাঁর অনেক প্রশংসা করেছিল পুলিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026