রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১২

শীতলপাটিকে ইউনেস্কোর স্বীকৃতি

শীতলপাটিকে ইউনেস্কোর স্বীকৃতি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটিকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য মনোনীত করেছে ইউনেস্কো। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটি বিভিন্ন দেশের ৩৫টি ঐতিহ্যের সঙ্গে শীতলপাটিকেও এ মনোনয় দেয়।

বুধবার দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে চলমান বিশ্ব ঐতিহ্য কমিটির সম্মেলনে মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময় দুপুর ১টা ৩২ মিনিটে শীতলপাটিকে ইউনেস্কো স্বীকৃতি দেয় বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।

এর আগে গত বছর ইউনেস্কোর এ তালিকায় যুক্ত হয়েছে চারুকলার মঙ্গল শোভাযাত্রা। এ ছাড়া গত অক্টোবরের শেষ সপ্তাহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি দেয় ইউনেস্কো।

দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে চলছে বিশ্বের নির্বস্তুক ঐতিহ্য সংরক্ষণার্থে গঠিত আন্তর্জাতিক পর্ষদের সম্মেলন। এই সম্মেলনের শেষ পর্বে উঠে এসেছে বাংলাদেশের সিলেটের ঐতিহ্যবাহী কারুশিল্প শীতলপাটি।

জাতীয় জাদুঘরের সচিব মোহাম্মদ শওকত নবীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ সম্মেলনে অংশ নিচ্ছে। প্রতিনিধি দলে রয়েছেন সিলেট অঞ্চলের দুই বিখ্যাত পাটিকর গীতেশচন্দ্র ও হরেন্দ্রকুমার দাশ।

সম্মেলনস্থলে এই দুই পাটিকর তাদের বুননশৈলী উপস্থাপনা করেছেন। একই সঙ্গে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া উন্নতমানের শীতল পাটি প্রদর্শন করা হচ্ছে সেখানে।

একই সঙ্গে দেশের মানুষের কাছে এই কারুশিল্প তুলে ধরতে জাতীয় জাদুঘরের উদ্যোগে মঙ্গলবার শুরু হয়েছে শীতলপাটির বিশেষ প্রদর্শনী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026