সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫

সিসিক নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী বদরুজ্জামান সেলিমের সমর্থনে রচডেলে মতবিনিময়

সিসিক নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী বদরুজ্জামান সেলিমের সমর্থনে রচডেলে মতবিনিময়

নিউজ ডেস্ক: মোশতাক ফারুক কাইয়ুম মিজানের উদ্যোগে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বদরুজ্জামান সেলিমের সমর্থনে গত ৪টা ডিসেম্বর যুক্তরাজ্যস্থ রচডেল বাংলাদেশ এসোসিয়শন এন্ড কমিউনিটি হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

রচডেল বি, এন, পি’র প্রবীণ নেতা ফারুক আলীর সভাপতিত্বে ও রচডেল বি, এন, পি’র সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক সৈয়দ মিজানের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলায়ত করেন আব্দুল আজিজ জায়েদ ।

সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বদরুজ্জামান সেলিম সাপোর্টারস ফোরাম ইউ, কের অন্যতম সংগঠক, যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রেস সেক্রেটারি, লন্ডন বিএনপির সাবেক সহ – সভাপতি ও যুক্তরাজ্য ছাত্রদলের প্রতিষ্টাতা সভাপতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ইউ, কের অন্যতম নেতা মোশতাক আহমদ মোস্তফা ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রচডেল জিয়া পরিষদের সদস্য সচিব ফখরুল ইসলাম রচডেল যুবদলের সিনিয়র সভাপতি সদরুল ইসলাম (তাজ), রচডেল জাসাসের সভাপতি আজির উদ্দিন, রচডেল যুবদলের সহসভাপতি আব্দুল কাইয়ুম, রচডেল বি, এন, পি নেতা আজিজুর রহমান, আবুল হাসানাত মুগনী, খোকন আহমেদ, মোস্তাক আহমেদ চৌধুরী, সিরাজুল ইসলাম, আব্দুল আজিজ জাকির আহমদ, লেবু মিয়া, ফিরুজ আলী, জয়নাল আবেদীন, আব্দুল আজিজ জায়েদ প্রমুখ ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বদরুজ্জামান সেলিম অত্যন্ত সৎ যোগ্য তৃণমূলের নেতা। ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত সকল লোভ-লালসা চাঁদাবাজি টেন্ডারবাজি থেকে দূরে থেকে দুঃসময়ে দলের পাশে থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে নেতৃত্ব দিয়েছেন।

বর্তমানে তিনি দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সেই হিসেবে বদরুজ্জামান সেলিম দলের কাছে মনোনয়ন চাওয়া এবং পাওয়ার যোগ্য ব্যক্তি তিনিই।

তাই সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনেতা তারেক রহমানের কাছে বদরুজ্জামান সেলিম ভাইকে সিলেট সিটি নির্বাচনে মনোয়ন দেওয়ার জোর দাবী জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026