শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪

ক্যানারি ওয়ার্ফের দীর্ঘতম স্কাইস্ক্র্যাপার টাওয়ার নির্মাণে কাউন্সিলার শিরিয়া খাতুন ও ব্যবসায়ী আব্দুস শুকুরের বিরুদ্ধে ঘুষের অভিযোগ

ক্যানারি ওয়ার্ফের দীর্ঘতম স্কাইস্ক্র্যাপার টাওয়ার নির্মাণে কাউন্সিলার শিরিয়া খাতুন ও ব্যবসায়ী আব্দুস শুকুরের বিরুদ্ধে ঘুষের অভিযোগ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পূর্ব লন্ডনের দামী এলাকা বলে খ্যাত ক্যানারি ওয়ার্ফের দীর্ঘতম স্কাইস্ক্র্যাপার টাওয়ার প্লানিং পারমিশন পাইয়ে দিতে ওয়ার হ্যামলেটস লেবার পার্টির বিরুদ্ধে ঘুষ দুর্নীতি, আর ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।

সম্প্রতি ইংরেজী প্রধান মিডিয়াগুলোতে নিয়ে ফলাও করে সংবাদ প্রকাশ করা হয়েছে। সানডে টাইমসের ইনসাইট এক্সক্লূসিভ রিপোর্টের রেকর্ডিংয়ে প্রকাশিত সংবাদের সূত্র মতে, দীর্ঘতম স্কাইস্ক্র্যাপার টাওয়ার প্লানিং পারমিশন পাইয়ে দিতে ২মিলিয়ন পাউন্ড ঘুষ দেয়া হয়েছে।

সানডে টাইমস তাদের রিপোর্টে দাবি করছে, তাদের হাতে এমন রেকর্ড রয়েছে, যাতে এই ঘুষ লেনদেনের মাধ্যমে অবৈধ পন্থায় প্লানিং পার্মিশন নেয়া হয়েছে এবং অবৈধ উপায়ে ঘুষের টাকা স্থানীয় লেবার দলের পকেটে গিয়েছে।

আইল অব ডগসের ক্যানারি ওয়ার্ফে আলফা স্কোয়ারে ৫শ মিলিয়ন পাউন্ডের কাজ পাইয়ে দিতে কিভাবে ২ মিলিয়ন পাউন্ড ঘুষ নেয়া হয়েছে টাইমসের কাছে স্বীকার করেছেন ইস্ট লন্ডনের বিজনেসম্যান খালিসদর ওরফে আব্দুল শুকুর। তবে তিনি নিজেকে নিদোর্ষ দাবী করে বলেছেন সব টাকা স্থানীয় লেবার দলের পকেটে গিয়েছে।

রিপোর্টে বলা হয়, ৬৫ তলা বিশিষ্ট আলফা স্কোয়ার ক্যানারি ওয়ার্ফের উচু বিল্ডিং শুধু নয়, সমগ্র ব্রিটেনের মধ্যে পঞ্চম উচু ভবন। এই রিপোর্টের সাবেক ডেপুটি মেয়র শিরিয়া খাতুনের নামও উল্লেখ করা হয়েছে যা খালিসদরের মাধ্যমে তিনিও এই দুর্নীতি সাথে জড়িত বলে বলা হয়। সানডে টাইম বলছে খালিসদার ২ মিলিয়ন পাউন্ড ঘুষের সাথেই জড়িত ছিলেন না তিনি ১৫হাজার পাউন্ডের বেতনে কনসালটেন্সিতে নিয়োগদেন। তিনি ২মিলিয়ন পাউন্ড ঘুষের কথা স্বীকার করলেও শিরিয়া খাতুনের মতো অন্যায় না করার কথা বলেছেন।

পূর্ব লন্ডনের আইল অব ডগসের ক্যানারি ওয়ার্ফে আলফা স্কোয়ারে ৫শ মিলিয়ন পাউন্ডের কাজ পাইয়ে দিতে কিভাবে ২ মিলিয়ন পাউন্ড ঘুষ নেয়া হয়েছে টাইমসের কাছে স্বীকার করেছেন ইস্ট লন্ডনের বিজনেসম্যান খালিসদর ওরফে আব্দুল শুকুর। তবে তিনি নিজেকে নিদোর্ষ দাবী করে বলেছেন সব টাকা স্থানীয় লেবার দলের পকেটে গিয়েছে।

এদিকে সানডে টাইমস রিপোর্টটি প্রকাশের সঙ্গে সঙ্গে একজন কিউসির পরামর্শ অনুযায়ী তা দ্যা সিরিয়াস ফ্রড অফিসে পাঠানো হয়। এরপরই অভিযোগটি নিয়ে তদন্ত শুরু করে দ্যা ন্যাশনাল ক্রাইম এজেন্সি।

অন্যদিকে লেবার পার্টি থেকে বলা হয়েছে, দুর্নীতি বা অপকর্মের সঙ্গে আপোষহীন লেবার। আর টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বলেছে, প্ল্যানিং পারমিশন সংক্রান্ত কোনো কাজের সঙ্গে আপোষের কোনো নজীর টাওয়ার হ্যামলেটসে নেই।

অবশ্য এব্যাপারে কাউন্সিল বলেছে, প্ল্যানিং পারমিশন দেওয়ার ক্ষেত্রে কাউন্সিল কোনো সময়েই কোনো কিছুর সঙ্গে সমঝোতা বা ছাড় দেয় না। সানডে টাইমসে যে প্লানিং পারমিশনের কথা বলা হয়েছে, সেটি ২০১৬ সালের ফেব্রুয়ারীতে কাউন্সিলের স্ট্র্যাটিজিক ডেভালাপমেন্ট কমিটির ৬ জন কাউন্সিলর এর বিপক্ষে ভোট দিয়েছেন। আর দুজন কাউন্সিলর ছিলেন অনুপস্থিত।

ফলে এই প্ল্যানিং পারমিশনের আবেদনপত্রটি প্রত্যাখ্যাত হয়। মেয়র জনবিগস জানিয়েছেন, যে কোনো ধরনের দুর্নীতি বা অপকর্ম প্রতিহতের জন্যে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে সানডে টাইমসে প্রকাশিত অভিযোগটি নিয়ে কাউন্সিল তদন্তকারী সংস্থাকে সব ধরনের সহযোগিতা করে যাবে।

উল্লেখ্য, সানডে টাইমসের মতে স্থানীয় লেবারদল ডনকাস্টার ও নর্থ ল্যাংকাশায়ার কাউন্সিলের মতোই দুর্নীতিতে নিমজ্জিত। সানডে টাইম জানায়, খালিসদরের বয়স ৩৮, তিনি হোয়াইট চ্যাপেলে প্রোপার্টি ব্যবসার সাথে জড়িত। যিনি জন বিগসের পক্ষে ব্যবসায়ীদের দ্বারা র‌্যালী করেছিনে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026