শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪

বাকিংহ্যাম প্যালেসের প্রাচীরে উঠায় এক যুবককে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ

বাকিংহ্যাম প্যালেসের প্রাচীরে উঠায় এক যুবককে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডনে রানী এলিজাবেথের বাকিংহ্যাম প্যালেসের প্রাচীরে উঠায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে র বরাত দিয়ে সোমবার মেট্রোপলিটন পুলিশ জানায়, ঘটনাটি কোনরকম সন্ত্রাসবাদের সাথে জড়িত নয়।

জানা গেছে, ওই ব্যক্তি (২৪) রোববার সন্ধ্যায় বাকিংহ্যাম প্যালেসের বাইরের বেষ্টনীর উপর উঠে এক পর্যায়ে বাকিংহ্যাম প্যালেসের সীমানায় প্রবেশ করে । এই ঘটনার প্রায় মিনিট তিনেক পর পুলিশ তাকে গ্রেফতার করে।

এঘটনার পর পুলিশ এক বিবৃতিতে জানায়, সন্দেহভাজন ওই ব্যক্তির কাছে তারা কোনরকম আগ্নেয়াস্ত্র খুঁজে পায়নি । তাকে শর্তসাপেক্ষে ছেড়ে দেওয়া হয়েছে। গ্রেফতারকৃত ওই ব্যক্তির মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে যাওয়ার নির্দেশ ও দিয়েছে পুলিশ।

চলতি বছরে সন্ত্রাসবাদের নামে পাঁচটি হামলা হয়েছে লন্ডনে যার ফলে পুলিশ খুব সতর্ক অবস্থানে আছে । গত আগস্টে এক তলোয়ারধারীকে বাকিংহ্যাম প্যালেসের সামনে থেকেই সন্ত্রাসবাদ আইন ভঙ্গের মামলায় গ্রেফতার করা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে অনেক লোকই বাকিংহ্যাম প্যালেসে প্রবেশের চেষ্টা চালায় । যার ফলে পুলিশ এই বিশ্ববিখ্যাত প্যালেসের আশেপাশের এলাকায় নিরাপত্তা আরও জোরদার করেছে । সাথে সন্ত্রাসবাদের ভয় তো আছেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026